Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের একক বইমেলা ও প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্যে্র একক সঙ্গীতানুষ্ঠান ১২ অক্টোবর

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: October 8, 2014 | 11:09 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : আগামি ১২ অক্টোবর সন্ধ্যা ৬টায় নিউইয়র্কের ইয়র্ক কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের অন্যতম কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের একক বইমেলা। মুক্তধারা-নিউইয়র্ক -এর আয়োজনে ইমদাদুল হক মিলনের দুই শতাধিক গ্রন্থ নিয়ে হুমায়ূন আহমেদ-এর পরে আমেরিকায় এই প্রথম কোন বাঙালী লেখকের
একক বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসবডটকম-এর ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানটি ফিতা কেটে উদ্বোধন করবেন ইমদাদুল হক মিলন। উদ্বোধন শেষে লেখক তাঁর লেখা বইয়ে ভক্ত-পাঠকদের অটোগ্রাফ দেবেন। উল্লেখ্য, গত ১০ অক্টোবর সকালে লেখক-সাহিত্যিক-নাট্যকার এবং কালের কন্ঠ পত্রিকার সম্পাদক ইমদা্দুল হক মিলন এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম নিউইয়র্ক এসে পৌছেছেন। উল্লেখ্য, ইমদাদুল হক মিলন, হুমায়ূন আহমেদ, সুনীল গঙ্গোপাধ্যায় ও সমরেশ মজুমদার মুক্তধারার ১০ বছর পূর্তি উপলক্ষে ২০০১ সালে নিউইয়র্কের বইমেলায় একত্রিত হয়েছিলেন। যা বাংলা সাহিত্যের ইতিহাসে বিরল ঘটনা। আজ সেই ৪ জন লেখকের মধ্যে দুজন নেই। হুমায়ূন আহমেদ ও সুনীল গঙ্গোপাধ্যায়। সন্ধ্যা ৭টায় শুরু হবে প্রখ্যাত শিল্পী শ্রীকান্ত আচার্যে্র একক সঙ্গীতানুষ্ঠান। উৎসবডটকম-এর ম্যানেজিং পার্টনার রায়হান জামান জানান নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু হবে এবং অনুষ্ঠানটি যাতে সকলের ভালো লাগে সেভাবে সাজানো হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা উপলক্ষে শ্রীকান্ত আচার্য্য যোগ দেয়ার ৬ বছর পর নিউইয়র্কে অনুষ্ঠান করছেন।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ