Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে এবোলা শনাক্তকৃত প্রথম রোগীর মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 93 বার

প্রকাশিত: October 9, 2014 | 9:26 AM

যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত হওয়া প্রাণঘাতী ভাইরাস এবোলায় আক্রান্ত ব্যক্তি থমাস এরিক ডানকান (৪২) মৃত্যুবরণ করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রে এবোলা আক্রান্ত রোগীর চিকিৎসা হলেও, যুক্তরাষ্ট্রে সংক্রমণ শনাক্তের ক্ষেত্রে ডানকানই প্রথম রোগী। গতকাল স্থানীয় সময় সকাল ৭টা ৫১ মিনিটে টেক্সাস অঙ্গরাজ্যের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিজ দেশ লাইবেরিয়া থেকে যুক্তরাষ্ট্রে ফিরে ডালাসের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পেশায় একটি কুরিয়ার প্রতিষ্ঠানের গাড়িচালক ডানকানের দেহে গত ৩০শে সেপ্টেম্বর এবোলার সংক্রমণ শনাক্ত করা হয়। লাইবেরিয়ায় এবোলায় সংক্রমিত হন তিনি। পরীক্ষামূলক ওষুধ প্রয়োগে প্রেসবাইটেরিয়ান হাসপাতালে সম্পূর্ণ পৃথক ব্যবস্থায় তার চিকিৎসা চলছিল। ওই হাসপাতালের এক মুখপাত্র ডানকানের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ ও সেই সঙ্গে হতাশা ব্যক্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবোলায় প্রাণ হারানো ব্যক্তির পরিবারের সঙ্গে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। পশ্চিম আফ্রিকার ৫টি দেশে এবোলার সংক্রমণে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩ হাজার ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে সবচেয়ে মানুষ এবোলার সংক্রমণে প্রাণ হারিয়েছেন।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV