সিপিএর চেয়ারম্যান হলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথভুক্ত ৫৩টি দেশের আইনসভার সংগঠন কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই পদের মেয়াদ তিন বছর। শিরীন শারমিন চৌধুরী প্রথম বাংলাদেশি, যিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করলেন। জাতীয় সংসদের সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আজ বৃহস্পতিবার ক্যামেরুনের রাজধানী ইয়াওউন্ডেতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমনওয়েলথভুক্ত ৫৩টি সদস্য রাষ্ট্রের কেন্দ্রীয় ও রাজ্য মিলিয়ে মোট ১৭৫টি আইনসভার ৩২১ জন ভোটার ছিলেন। শিরীন শারমিন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী ছিলেন কেইম্যান আইল্যান্ডসের লেজিসলেটিভ অ্যাসেম্বলির স্পিকার জুলিয়ানা ও’ কনর-কন্নোলি।
সর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan