ইন্টারনেট অব থিংস হবে সবচেয়ে বড় বাজার
ইন্টারনেট অব থিংস (আইওটি) হয়ে দাঁড়াবে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি-বাজার যা বিভিন্ন প্রতিষ্ঠানকে কোটি কোটি ডলার অর্থ সাশ্রয়ে সাহায্য করবে। সম্প্রতি গ্রাহক, ব্যবসা ও সরকারি ক্ষেত্রে ইন্টারনেট অব থিংসের ব্যবহার বেড়ে গেছে বলে বাজার গবেষণা প্রতিষ্ঠান বিআইয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক খবরে এ তথ্য জানিয়েছে ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার।
ডিভাইস বা যন্ত্রে ‘ইন্টারনেট অব থিংস’ বা ‘সব যন্ত্রেই ইন্টারনেট’ এখন বহুল আলোচিত একটি বিষয়। ইন্টারনেট অব থিংস বিষয়টিকে সংযোগ সুবিধার যন্ত্র যেমন গাড়ি, পোশাক বা গৃহস্থালিতে ব্যবহৃত যন্ত্রগুলোর মধ্যে ইন্টারনেট আন্তসংযোগ হিসেবে বোঝানো হয়। প্রতিটি যন্ত্র যাতে তারবিহীন যোগাযোগ পদ্ধতিতে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং বুদ্ধিমান হয়ে উঠতে পারে, সেই নেটওয়ার্কই ‘ইন্টারনেট অব থিংস’।
বিজনেস ইনটেলিজেন্স বা বিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সাল নাগাদ ইন্টারনেট অব থিংসের বাজার স্মার্টফোন, পিসি, ট্যাব, ইন্টারনেট সুবিধার গাড়ি ও পরিধেয় প্রযুক্তিপণ্যের সমন্বিত বাজারকেও ছাড়িয়ে যাবে।
ওই সময় নাগাদ আইওটির সক্ষমতার জন্য হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যবস্থাপনা সেবাসহ অন্যান্য ক্ষেত্রে এক লাখ ৭০ হাজার কোটি মার্কিন ডলার মূল্যমান যুক্ত করবে আইওটি। ২০১৯ সাল নাগাদ ৬৭০ কোটি যন্ত্র বাজারে আসবে, যার মধ্যে হার্ডওয়্যার বিক্রির মুনাফা হবে মাত্র পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। হার্ডওয়্যার থেকে যে মুনাফা হবে তা আইওটি থেকে আসা মুনাফার মাত্র ৮ শতাংশ হবে।
বিআইয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এখন আইওটির ক্ষেত্রে প্রতিনিধিত্ব করছে এন্টারপ্রাইজ ক্ষেত্র। তবে সরকারি ও গৃহস্থালি ক্ষেত্রে আইওটির ব্যবহার বাড়তে থাকায় ২০১৯ সাল নাগাদ এন্টারপ্রাইজ ক্ষেত্রটি পেছনে পড়ে যাবে। ২০১৯ সাল নাগাদ আইওটির ক্ষেত্রে শীর্ষে থাকবে সরকারি ক্ষেত্র। এ ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি ও ব্যয় সাশ্রয়ই হবে প্রবৃদ্ধির মূল কারণ।প্রথম আলো
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes