Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

মৃত্যুর পরেও জীবন থাকে!

অনলাইন ডেস্ক পঠিত: 58 বার

প্রকাশিত: October 11, 2014 | 12:18 PM

মৃত্যুর পরেও জীবন রয়েছে বলে বিশ্বের বৃহত্তম মেডিক্যাল সমীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে এসেছেন বৈজ্ঞানিকরা। ব্রিটিশ বৈজ্ঞানিকদের একটি দল গত চার বছরে ধরে হৃদরোগে আক্রান্ত রোগীদের উপর সমীক্ষাটি চালায়। এর মধ্যে অন্তত ৪০ শতাংশ রোগীই হৃদস্পন্দন বন্ধ হওয়ায় ‘মৃত’ বলে ঘোষিত হওয়ার পরও বেঁচে উঠে তাদের স্বাভাবিক জীবনযাপনের কথার বেশ খানিকটা অংশ মনে করতে পেরেছেন।

বিশেষজ্ঞরা এতদিন মনে করতেন, হৃদস্পন্দন বন্ধ হওয়ার অন্তত ২০ থেকে ৩০ সেকেন্ড পর মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তাই মৃত্যুর পর বেঁচে উঠলেও পূর্বজন্মের কথা স্মরণ করা সম্ভব নয়। কিন্তু ব্রিটিশ এই সমীক্ষা প্রমাণ করে দিল, আনুষ্ঠানিক মৃত্যুর প্রায় মিনিট তিনেক বাদেও রোগীরা পূর্বজন্মের কথা মনে করতে পারেন।

নিউইয়র্কের স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডা. দ্যাম পার্নিয়া বলেন, আমরা জানি যে হৃদস্পন্দ বন্ধ হওয়ার পর মস্তিষ্ক কাজ করতে পারে না। কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি ৫৭ বছরের সমাজসেবী সাওদামপ্টনের হৃদস্পন্দন বন্ধ হওয়ার মিনিট তিনেক পরেও তিনি তার আগের জীবনের অনেক কথাই হু্বহু মনে করতে পেরেছেন। ব্রিটেন, অস্ট্রেলিয়ার মোট ১৫ টি হাসপাতালের প্রায় দু’হাজারেরও বেশি রোগীদের উপর সমীক্ষাটি চালানো হয়েছে। এই সমীক্ষার প্রাপ্ত তথ্য মৃত্যু পরবর্তী জীবন নিয়ে গবেষণায় নতুন দিগন্ত খুলে দিবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। বিডি-প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ