Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সিটি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

অনলাইন ডেস্ক পঠিত: 142 বার

প্রকাশিত: October 12, 2014 | 12:47 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে সিটি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার। বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এ স্মারকের নির্মান কাজ স্থানীয় সময় গত শনিবার শুরু হয়েছে। নির্মান কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পেটারসন সিটির মেয়র জো ই টোরেস।
আগামী চার মাসের মধ্যে শহীদ মিনারটির নির্মান কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে নতুন স্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তোবক অর্পনের মাধ্যমে আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে পারবে নিউজার্সিবাসী।
জানা যায়, বাঙালী অধ্যুষিত পেটারসন সিটিতে ভাষা প্রেমি একদল প্রবাসী শহীদ মিনার নির্মানের জন্য গত ক’বছর থেকে চেষ্টা চালিয়ে আসছিলেন। ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর প্রবাসীরা সিটি কতৃপক্ষকে শহীদ মিনার নির্মানের গুরুত্ব তুলে ধরতে সক্ষম হন। প্রবাসীদের সংগঠন ’ওয়ার্লড গ্লাম” এ নিয়ে উদ্যোগী ভুমিকা পালন করে। কাউন্সিলার মরিসা ডেভিলা বাংলাদেশীদের এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সিটি কাউন্টি কর্তৃপক্ষ তাদের তহবিল থেকে শহীদ মিনার নির্মানের জন্য দেড় লাখ ডলারের অনুদান প্রদান করে। নগরীর ওপেন স্পেস প্রকল্পের আওতায় বরাদ্দ দেয়া হয় জমি। পেটারসন সিটির ওয়েস্ট সাইড পার্কের উন্মুক্ত এলাকায় এ শহীদ মিনার নির্মিত হচ্ছে।
নির্মান কাজ উদ্বোধন অনুষ্ঠানে মেয়র জো ই টোরেস বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের স্মরণ করার মধ্য দিয়ে প্রতিটি মাতৃভাষাকে সম্মান জানানো হবে। অনুষ্ঠানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিজ্ঞানী কাউন্সিল মেম্বার ড. নুরান নবী ভাষা আন্দোলনের পেক্ষাপট এবং বাঙালীর লড়াই, সংগ্রামের ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, সিটি কাউন্সিলম্যান আকতারুজ্জমান ফয়সল, নগর কর্তৃপক্ষের টি জে বেস্ট, জেমস ব্রুস, কমিউনিটি নেতা কামাল আহমেদ, জুয়েল চৌধুরী, জুবায়ের আহমেদ, শামসুদ্দিন চৌধুরী, আজিজুর রহমান প্রমুখ।
বিপুল সংখ্যক প্রবাসী নারী পুরুষ কোদাল হাতে শহীদ মিনার নির্মান কাজে অংশ নেন। নর্থজার্সি কমিউনিটি ডেভোলাপমেন্ট কর্তৃপক্ষ আগামী চার মাসের মধ্যে শহীদ মিনারটির নির্মান কাজ শেষ করবে। উদ্যোক্তারা জানিয়েছেন, নির্মান কাজ শেষ করার জন্য প্রয়োজনে বর্ধিত তহবিল সংগ্রহ করা হবে।
অন্যতম উদ্যোক্তা শামসুদ্দিন চৌধুরী জানান, শহীদ মিনার নির্মানের মতো উদ্যোগও বিনা বিরোধিতায় হয়নি। প্রবাসীদের একটি পক্ষ নিজেদের নেতৃত্ব জাহির করার জন্য খোদ সিটি হলে গিয়ে শহীদ মিনার নির্মানের বিরোধিতা করেছেন বলে তিনি জানান। প্রবাসী সংগঠক জুবায়ের আহমেদ জানান, পেটারসনে স্থায়ী শহীদ মিনার নির্মানের স্বপ্ন দীর্ঘদিনের। সিটি কতৃপক্ষের তহবিলে উন্মুক্ত উদ্যানে নির্মিত এ শহীদ মিনার আন্তর্জাতিক অঙ্গণে বাঙালীর গৌরবকেই তুলে ধরবে বলে তিনি মন্তব্য করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV