Thursday, 29 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

টুইটারের কল্যাণে লিফট থেকে মুক্তি

অনলাইন ডেস্ক পঠিত: 12 বার

প্রকাশিত: October 18, 2014 | 2:39 PM

টুইটার, ফেইসবুক ও ইনস্টাগ্রাম শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের সংজ্ঞায় সীমাবদ্ধ নেই। এবার লিফটে আটকে পড়া এক ব্যক্তি মুক্তি পেয়েছেন টুইটারের কল্যাণে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। গতকাল লন্ডনের ট্রাফালগার স্কয়ারে অবস্থিত ওয়াটারস্টোনস বুকস্টোরের একটি শাখার লিফটে আটকা পড়েছিলেন মার্কিন পর্যটক ডেভিড উইলিস। তিনি টেক্সাসের বাসিন্দা। উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে তিনি নিজের লিফটে আটকে পড়ার একটি ছবি টুইট করেন। এরপর আরেকটি টুইটে তিনি নিজের অবস্থানের কথা উল্লেখ করেন এবং টুইট-বার্তায় লেখেন, সম্ভাষণ ওয়াটারস্টোনস। আমি আপনাদের ট্রাফালগার স্কয়ার শাখার বইয়ের দোকানে ২ ঘণ্টা আটকে আছি। দয়া করে আমাকে এখান থেকে বের করুন। ওই টুইটটি করার কিছুক্ষণের মধ্যেই ১২,০০০ মানুষ তাকে টুইট করেন। এক টুইটার ব্যবহারকারী ফোন করে পুলিশকে ঘটনাটি জানান। শেষ পর্যন্ত ২ ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। লিফটের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তিনি এক টুইট-বার্তায় লিখেছেন, আমি মুক্ত। ওই শাখার ব্যবস্থাপক ম্যাট অ্যাটকিন্স জানান, এ ঘটনায় কর্তৃপক্ষ ‘অত্যন্ত লজ্জিত’ এবং এজন্য দুঃখপ্রকাশ করেন তিনি। মুক্তি পাওয়া উইলিস জানান, দোকানটির ওপরের তলায় ১৫ মিনিট থাকার পর যখন তিনি লিফটে নিচে নামছিলেন, তখন সব আলো এবং দরজা বন্ধ হয়ে যায়। ইন্সটাগ্রামেও একটি বার্তাসহ ছবি আপলোড করেছিলেন তিনি।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ