Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

বগুড়া সমিতির বর্ণাঢ্য অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 175 বার

প্রকাশিত: October 19, 2014 | 2:07 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বগুড়া সমিতি অফ নর্থ আমেরিকার আয়োজনে গত ১৭ই অক্টোবর নিউইয়র্ক সিটির উডসাইডে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হয় সমিতির অভিষেক ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান। বিপুল সংখ্যক বগুড়াবাসির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন সমিতির নবনির্বাচিত দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান এবং গীতা পাঠ করেন সমিতির সহ-সভাপতি বিধান চন্দ্র পাল। অনুষ্ঠান পরিচালনা করেন বিদায়ী কমিটির সাধারন সম্পাদক এবং নতুন কমিটির সদস্য মাসুদুল হক রুবেল। অনুষ্ঠানকে দুটি পর্বে বিভক্ত করা হয়, প্রথম পর্বে শপথ গ্রহন ও আলোচনা সভা এবং দ্বিতীয় পর্বে সাংষ্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথম পর্বে নির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ বিমানের সাবেক উপ-প্রধান প্রকৌশলী এম এ মিয়া। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন নয়া কমিটির সভাপতি মোহাম্মদ এ কাদির, সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন, সদস্য মোহাম্মদ এন মন্ডল ফানসু, সদস্য আগা ই জলিল তুহিন, উপদেষ্টা জাকিউল্লাহ আ্যাপল, সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক এ্যাডভোকেট সুরাইয়া মনিরা, উপদেষ্টা মোস্তফা আলমগীর এবং আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামন হাসান এবং ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল।
প্রধান নির্বাচন কমিশনার এম এ মিয়া তাঁর বক্তব্যে বলেন, বগুড়া সমিতির নব নির্বাচিত এই কমিটি সমিতিকে সঠিক দিক নির্দেশনা দিয়ে উত্তরোত্তর উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে তাঁর বিশ্বাস।
বগুড়া সমিতির বিদায়ী সভাপতি আগা ই জলিল তুহিন নতুন কমিটিকে স্বাগত জানান এবং বগুড়া সমিতিকে এগিয়ে নিতে নতুন কমিটিকে সম্ভাব্য সকল সহযোগীতার আশ্বাস প্রদান করেন। নতুন কমিটির সভাপতি মোহাম্মদ এ কাদির এবং সাধারন সম্পাদক আশরাফ হোসেন রতন তাঁদেরকে এরকম গুরু দায়িত্বে নির্বাচিত করায় বগুড়াবাসীর প্রতি অভিনন্দন জানান এবং সমিতি পরিচালনায় সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানের আহ্বায়ক এবং নতুন কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সুরাইয়া মনিরা অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে বগুড়া সমিতির এই কমিটি গঠন বলে উল্লেখ করেন এবং যাদের সহযোগীতায় এটা সম্ভব হয়েছে তাঁদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানের যে কোন ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।
আমন্ত্রিত অতিথি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামন হাসান তাঁর বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, বগুড়া সমিতির সাথে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন সর্বদাই সহযোগী সংগঠন হিসেবে কাজ চালিয়ে যাবে। তিনি তাঁর বক্তব্যে একটি সাপ্তাহিক পত্রিকা বগুড়া সমিতিকে নিয়ে বিভ্রান্তিমূলক, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করায় তার তীব্র নিন্দা জানান। আমন্ত্রিত অতিথি নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বলেন সর্বদাই বিপথগামী কিছু মানুষ খারাপ কিছু করতে চায় সেটাকে উপেক্ষা করে সমিতিকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া শ্রেয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শুরু হয় সাংষ্কৃতিক অনুষ্ঠান। উপদেষ্টা মোস্তফা আলমগীরের পরিচালনায় সমবেত সংগীতের মধ্যে দিয়ে শুরু হয় বর্ণাঢ্য এ পরিবেশনা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত শিল্পি চন্দন চৌধুরী, প্রবাসের অন্যতম শিল্পি লেমন চৌধুরী, ক্লোজ আপ তারকা রুমি, প্রমি ও তাজ। অনুষ্ঠানের একমাত্র নৃত্যশিল্পি ছিলেন নারমিন। যার নৃত্য উপভোগ করেন দর্শকরা একাগ্রচিত্তে। সংগীত শিল্পিদের গানে বিমোহিত দর্শকশ্রোতা উপভোগ করেন সাংষ্কৃতিক অনুষ্ঠান। প্রমির গানের সাথে সকল দর্শক গান গেয়ে করতালির মাধ্যমে উপভোগ করেন অনুষ্ঠান। ছোট শিশুরাও তার গানের সাশে নৃত্যে মেতে উঠে। সাংষ্কৃতিক অনুষ্ঠানের মাঝে কৌতুক পরিবেশন করেন নাসির আলী খান পল। সংগীতের মাঝে তার কৌতুক অনুষ্ঠানে এনে দেয় এক ভিন্ন মাত্রা যা উপভোগ করেন সবাই।
যাদের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠান সার্থকভাবে সম্পন্ন হয় তারা হলেন মোহাম্মদ এন মন্ডল ফানসু, আগা ই জলিল তুহিন, মাসুদুল হক রুবেল, মোহাম্মদ এ কাদির, আশরাফ হোসেন রতন, আলতাব হোসেন সবুজ, ইঞ্জি: মো: আলী (শাহীন), রোকেয়া বেগম, বিধান চন্দ্র পাল, আতাউর রহমান লিটন, রেজাউদ্দৌলা এ্যাপোলো, ওবায়দুল হক, রবিউল ইসলাম, গোলাম রাব্বানী, মাহবুবুর রহমান, মো: ইউসুফ, রানা আহমেদ, রাশিদা খাতুন হীরা, এ্যাডভোকেট সুরাইয়া মনিরা, হিরা মনি, কেকা, শারমিন আখতার মুন, শিল্পি সবুজ, চন্দনা কাদির, মনিরা হক মনি, সেলীনা আখতার চন্দনা, শামীমা আখতার অঞ্জনা, মো: গোলাম মোস্তফা, সোহাগ, সানজিদা আখতার, সালমা আখতার, রুবিয়া খাতুন সহ সকল বগুড়াবাসী।
সাংষ্কৃতিক অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। সভাপতি মোহাম্মদ এ কাদির সবাইকে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV