Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

ধূমপানের মতোই বয়স বাড়ায় কোমল পানীয়

অনলাইন ডেস্ক পঠিত: 124 বার

প্রকাশিত: October 22, 2014 | 9:54 AM

কাজী আরিফ আহমেদ : কোমল পানীয় পানের অভ্যাসে হাড়ের ক্যালসিয়াম, দাঁতের এনামেল (শক্ত বহিরাবরণ) ক্ষয়ের মতো মারাত্মক ক্ষতিকর দিকগুলো বিভিন্ন গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে। এবার চমকে দেয়ার মতো ভয়াবহ এক তথ্য দিলেন যুক্তরাষ্ট্রের গবেষকরা। তারা বলছেন, প্রতিদিন যারা আধা লিটার চিনিযুক্ত বা মিষ্টি কোমল পানীয় পান করেন, তাদের গড় জৈবিক বয়স ৪ দশমিক ৬ বছর বেড়ে যায়। অ্যামেরিকান জার্নাল অব পাবলিক হেলথে এ গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। এর অর্থ, অকালেই বার্ধক্যে উপনীত হওয়ার সমূহ ঝুঁকি সৃষ্টি হয় কোমল পানীয় পানের অভ্যাসে। কোষসমূহে ক্রোমোজোমের প্রান্তভাগের আবরণ হিসেবে কাজ করে ডিএনএ’কে সুরক্ষা দানকারী ইউনিট টেলোমেয়ার। যারা বেশি কোমল পানীয় পান করেন, তাদের শ্বেত-রক্তকণিকার কোষে টেলোমেয়ারের দৈর্ঘ্য হ্রাস পায়। এর আগে মানুষের আয়ুর সঙ্গে শ্বেত রক্তকণিকায় টেলোমেয়ারের দৈর্ঘ্যরে একটি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন বিজ্ঞানীরা। টেলোমেয়ারের দৈর্ঘ্য হ্রাস পায় নিয়মিত কোমল পানীয় পানের অভ্যাসে। ধূমপানের কারণেও টেলোমেয়ারের দৈর্ঘ্য হ্রাস পায়। খর্বকায় টেলোমেয়ার শুধু যে আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলে তা নয়, হার্টের অসুখ, ডায়াবেটিস ও কয়েক ধরনের ক্যান্সারের সমূহ ঝুঁকিও সৃষ্টি করে। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, স্যান ফ্র্যান্সিসকোর (ইউসিএসএফ) গবেষক এলিসা এপেল এবং প্রধান গবেষক সিনডি লিউং এ তথ্য দেন। ২০ থেকে ৬৫ বছর বয়সী ৫,৩০৯ জন স্বেচ্ছাসেবীর কাছ থেকে বিভিন্ন সময়ে সংগৃহীত ডিএনএ বিশ্লেষণ করে গবেষকরা এ সিদ্ধান্তে উপনীত হন। এ গবেষণায় অংশগ্রহণকারীদের ডায়াবেটিস বা হার্টের কোন অসুখ ছিল না। ১৯৯৯ সাল থেকে ২০০২ সালে এক স্বাস্থ্য জরিপে অংশ নিয়েছিলেন তারা।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV