নিউইয়র্কে স্মরণ সভায় বক্তারা : মনসুর খান ছিলেন একজন আলোকিত মানুষ
মোহাম্মদ মনজুরুল হক: বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, একুশে পদক প্রাপ্ত খান’স টিউটোরিয়ালের এর স্বত্ত্বাধিকারী ড. মনসুরুল খান ছিলেন আলোকিত মানুষদের একজন। তার রেখে যাওয়া মহৎ কর্মগুলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে পারলে একটি অনন্য সমাজ গড়ে তুলতে পারবে ভবিষ্যত প্রজন্ম। বক্তারা আরো বলেন, খানের মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। তিনি শেষ বয়সে এসে শিক্ষায় পিএইচডি লাভ করেন। যা প্রতিটি মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার স্মৃতিচারণ করতে গিয়ে সবাই আবেগে আপ্লুত হয়ে পড়েন। সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন স্মরণ সভায়। সম্মিলিত টিউটরিং সেন্টারগুলোর উদ্যোগে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নিউইয়র্কে পালকি সেন্টারে আয়োজিত স্মরণ সভায় বক্তব্য রাখেন কমিউনিটির বিভিন্ন স্তরের লোকজন। অনুষ্ঠানের আহবায়ক বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে সমন্বয়কারী আনিসুল কবির জাসিরের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে স্মরণ সভার সূচনা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মোশারফ হোসেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহমেদ। তিনি বলেন, নি:সন্দেহে ড. খান একজন মহৎ মানুষ। তার মৃত্যুতে আমরা একজন গুণীজনকে হারালাম। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
আনিসুল কবির জাসির বলেন, প্রতিটি মানুষকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু সমাজের কাছে চিরজীবন কিছু মানুষ স্মরণীয় হয়ে থাকে। তার মধ্যে একজন ড: খান। তিনি সব সময় মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশ সোসাইটি সভাপতি কামাল আহমেদ বলেন, ড. খান সব সময় মানুষের কল্যাণ কামনা করতেন এবং মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করতেন।
স্কলাসটিকা টিউটোরিয়ালের স্বত্তাধিকারী রেজা রশিদ বলেন, আমি দীর্ঘ ২৮ বছর থেকে ড. খানকে জানি। তার অবদান এই কমিউনিটিতে সব সময় উজ্জ্বল হয়ে থাকবে। ড.খান অত্যন্ত ভাল মনের মানুষ ছিলেন।
ম্যাথ মেটার্স টিউটরিং সেন্টারের প্রেসিডেন্ট সৈয়দ সাজ্জাদ হোসেন বলেন, ড. খানের মাধ্যমে কমিউনিটিতে নতুন প্রজন্মকে টিউটরিং সেবার অনুপ্রেরণা পাই। তার আলোকিত কর্মকান্ড নিয়ে একটি বই হওয়া দরকার। যার মাধ্যমে ভবিষ্যত প্রজন্ম তার বই থেকে একটি দিকনির্দেশনা পাবে।
মামুন’স টিউটোরিয়ালের প্রেসিডেন্ট শেখ আল মামুন বলেন, ড: খানের মতো মানুষের কারণে আজ কমিউিনিটি স্বনির্ভর হচ্ছে। তার রেখে যাওয়া কাজ গুলোকে পরিপূর্ণ করাই এখন আমাদের দায়িত্ব। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন এটাই আমাদের কামনা।
ডা.খানের একমাত্র সন্তান ডা. ইভান খান বলেন, ড. খানের স্বপ্ন ছিল একটি শিক্ষিত জাতি উপহার দেয়া। সেই নিমিত্তে খান টিউটরিং এর প্রতিষ্ঠা। তার এই স্বপ্ন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।
ড. খানের সহধর্মীনি ড.নঈমা খান বলেন, ড. খান একজন শিক্ষাবিদ, পরোপকারি ও সংস্কৃতিমনা ছিলেন। তিনি শিক্ষার পাশাপাশি মানুষকে আনন্দ দিতে পছন্দ করতেন। তার মৃত্যুতে কমিউনিটি একজন যোগ্য ব্যক্তিকে হারিয়েছে।
স্মরণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্মার্ট একাডেমীয়ার কর্ণধার আবু হানিপ, ব্রাইট কিডস টিউটোরিয়ালের শফিক হাসান, এফ আই টিউটোরিয়ালের মনিরুল ইসলাম, আলফা টিউটোরিয়ালের কাজী এইচ ইসলাম, লিবার্টি টিউটোরিয়ালের সমীরণ বড়–য়া, এটর্নী মঈন চৌধুরী, জেবিবিএএনওয়াই’র সভাপতি মোহসীন মিয়া, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার, সাবেক সভাপতি মোহাম্মদ পিয়ার, প্রবীণ সাংবাদিক মোহাম্মদ উল্লাহ, লীগ অব আমেরিকা সভাপতি বেদারুল ইসলাম বাবলা, লিগ্যাল কনসালটেন্ট মজিবুর রহমান, সাপ্তাহিক ঠিকানার প্রধান সম্পাদক ফজলুর রহমান, সাপ্তাহিক এখন সময় সম্পাদক কাজী শামছুল হক, বাংলাদেশ সোসাইটির সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।
শেষে মাওলানা কাজী কাইয়ুমের পরিচালনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!