Thursday, 29 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের
সব ক্যাটাগরি

আগ্নেয়গিরির লাভা গ্রাস করছে হাওয়াই দ্বীপকে

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: October 27, 2014 | 6:03 PM

আমেরিকার হাওয়াই দ্বীপের পাহোয়া শহরকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে আগ্নেয়গিরির সক্রিয় লাভা। শহরের কর্মকর্তারা সেখানকার বাসিন্দাদেরকে সম্ভাব্য স্থানান্তরের বিষয়ে প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন।
লোকালয়ের দিকে দিন দিন সক্রিয় লাভা এগিয়ে আসার কারণে এ নির্দেশনা দেয়া হয়েছে। গত ২৭ জুন শুরু হওয়া অগ্ন্যুত্পাতের ফলে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে এ লাভা এরই মধ্যে পাহোয়ার প্রধান সড়কের কাছে পৌঁছে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র একথা বলেছে। পুনা এলাকার সবচেয়ে বড় শহর হচ্ছে পাহোয়া।
শহরের কর্মকর্তারা বলছেন, লাভার ভেতরে ঝুঁকিপূর্ণ কোনো উপাদান দেখা গেলে অথবা লাভার গতি যদি মারাত্মক পার্যায়ে চলে যায় অর্থাত্ লাভার কারণে লোকজন স্বল্প সময়ের নোটিশে ঘর-বাড়ি ছাড়তে পারবে না এমন পর্যায়ে গেলে তখন শহর খালি করার জন্য বাধ্যতামূলক নোটিশ দেয়া হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ২০০০ ডিগ্রি ফারেনহাইট তাপসমৃদ্ধ লাভাতে রয়েছে গলিত পাথর যার গতিপথ ৫০ থেকে ৭০ মিটার চওড়া। আর প্রতি ঘণ্টায় লাভার গতি হচ্ছে ৯ মিটার।
হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স বিভাগের পরিচালক ড্যারিল অলিভিয়েরা জানিয়েছেন, তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছেন তবে অতটা মারাত্মক কিছু হবে না বলে আশা করছেন। লাভা যদি মূল মহাসড়ক ও হাইওয়ে দখল করে ফেলে তাহলে লোকজনকে যাতে বিকল্প রাস্তায় সরিয়ে নেয়ার কাজ করা যায় জরুরি বিভাগ সে ব্যবস্থাও করে রেখেছে।
১৯৮৩ সাল থেকে অব্যাহতভাবে কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে লাভা নির্গত হচ্ছে কিন্তু গত দু বছর লাভা তার গতিপথ পরিবর্তন করেছে এবং উত্তর-পশ্চিমের পাহোয়া শহরের দিকে ধাবিত হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় হাওয়াই দ্বীপের গভর্নর মার্কিন প্রেসিডেন্টের কাছে জাতীয় দুর্যোগ ঘোষণার আবেদন করেছেন যাতে স্থানীয় জরুরি বিভাগের কর্মীরা কেন্দ্রীয় সরকারের সহায়তা পান। রয়টার্স/আমার দেশ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ