Wednesday, 28 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
সব ক্যাটাগরি

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে সমর্থন প্রেসিডেন্ট বারাক ওবামার

অনলাইন ডেস্ক পঠিত: 131 বার

প্রকাশিত: April 13, 2015 | 12:27 AM

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে আগেভাগেই সমর্থন দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দল থেকে মনোনয়ন প্রত্যাশী হিলারির প্রতি সমর্থন জানিয়ে ওবামা বলেন, তিনি হবেন চমৎকার একজন প্রেসিডেন্ট। এ খবর দিয়েছে লস অ্যাঞ্জেলস টাইমস। ২০০৮ সালে ডেমোক্রেট দলীয় মনোনয়ন লাভে ওবামার প্রতিপক্ষ ছিলেন হিলারি। তবে হিলারিকে হারিয়ে চূড়ান্ত মনোনয়ন পেয়ে যান ওবামাই। পরে অবশ্য ওবামার পক্ষেই প্রচারণা চালান হিলারি। এরপর ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই ফার্স্টলেডি। ওবামাকে হিলারির আসন্ন নির্বাচনে লড়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,  হিলারি ২০০৮ সালেও একজন দুর্দান্ত প্রার্থী ছিলেন। পরবর্তীতে আমার সমর্থকও হন তিনি। তিনি ছিলেন অসাধারণ একজন পররাষ্ট্র মন্ত্রী। তিনি আমার বন্ধু। আমি মনে করি, তিনি একজন চমৎকার প্রেসিডেন্ট হবেন। তবে ওবামাকে একই সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সম্ভাব্য নির্বাচনী লড়াই সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। কিন্তু সে প্রশ্নের জবাবে কিছুটা অনাগ্রহ দেখান ওবামা। তিনি বলেন, আমি আমার শেষ নির্বাচনে লড়াই করেছি। তবে আমি আসলে নির্বাচনের ভবিষ্যদ্বাণী করার কাজ করি না! উল্লেখ্য, গতকাল স্থানীয় সময় বিকালে সামাজিক মাধ্যমে ক্লিনটন নিজের প্রার্থিতার আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার কথা। আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে গুরুত্বপূর্ণ রাজ্যসমূহে প্রচারণা। ধারণা করা হচ্ছে রিপাবলিকানরা ওবামার সঙ্গে হিলারির সম্পর্কের বিষয়টি তাদের প্রচারণায় তুলে আনার চেষ্টা করবেন। কিছু রিপাবলিকান কয়েকদিন আগে দাবি করেছিলেন, হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে তা হবে ওবামারই তৃতীয় মেয়াদ     পৃষ্ঠা ১৭ কলাম ৬
। এ ব্যাপারে ওবামাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি তো নির্বাচনে নেই! তিনি বলেন, হিলারি যে কোন বাতচিত নিজে নিজেই বেশ ভালভাবে সামলাতে পারবেন। পররাষ্ট্র নীতি নিয়ে যে কোন বিতর্কও ভালভাবে সামলাতে পারবেন তিনি। স্থানীয় নীতি সম্পর্কে তার যে রেকর্ড, তাতে আমার মনে হয় তিনি কর্মজীবী পরিবারদের নিয়ে মাথা ঘামান বেশি। তিনি যদি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেন, তাহলে মানুষকে জানানোর মতো শক্ত বার্তা তার কাছে থাকবে।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ