Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াসমিন স্পা

অনলাইন ডেস্ক পঠিত: 129 বার

প্রকাশিত: August 30, 2015 | 6:28 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নববধূকে সাজিয়ে দিচ্ছে নিউইয়র্কের ইয়াসমিন স্পা। বিয়ের অনুষ্ঠানের আগে হবু বধূরা ছুটে যান প্রতিষ্ঠানটিতে। নিজের পছন্দ অনুযায়ি প্রতিষ্ঠানটি বধুবেশে সাজিয়ে দিচ্ছে তাদের। শুধু বধূ সাজ নয়, বিভিন্ন ধরনের স্পা ও ম্যাসেজ দিয়ে থাকে ইয়াসমিন স্পা।
হাঁটি হাঁটি পা পা করে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৫ বছর পার করেছে। ২০১০ সালে নিউইয়র্কের রুজভেল্টে শুরু। এরপর দ্বিতীয় শাখা উডসাইডে। বাংলাদেশী কমিউিনিটি তো বটেই নিউইয়র্কে বসবাসরত অন্যান্য কমিউনিটির লোকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠেছে ইয়াসমিন স্পা। চাহিদা বাড়ায় এবার বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসে তৃতীয় শাখা চালু করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামী পহেলা সেপ্টেম্বর ৩৭ এভিনিউর ৭৫ স্ট্রীটে শাখাটির উদ্বোধন করবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও অভিনেতা এস ডি রুবেল।
জ্যাকসন হাইটসে নতুন শাখাটি উদ্বোধন উপলক্ষে উডসাইডে কুইন্স প্যালেসে আয়োজন করা হয়েছে ‘ইয়াসমিন স্পা মিউজিক্যাল নাইট’। এ সঙ্গীত সন্ধ্যা সবার জন্য উম্মুক্ত থাকবে। অনুষ্ঠানটির অন্যতম মিডিয়া পার্টনার যুক্তরাষ্ট্রে সর্বাধিক প্রচারিত বাংলা পত্রিকা সাপ্তাহিক আজকাল।
ইয়াসমিন স্পা’র তৃতীয় শাখার উদ্বোধন এবং ‘ইয়াসমিন স্পা মিউজিক্যাল নাইট’ উপলক্ষে মঙ্গলবার খাবারবাড়ি চাইনীজে সাংবাদিকদের সাথে মিলিত হন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ইয়াসমিন আক্তার শিবলী, ব্যবস্থাপনা পরিচালক রনি শাহ্, অনুষ্ঠানের কো-অর্ডিনেটর এ এফ এম মেজবাউদ্দিন এবং প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা লিটন আহমেদ।
কেন প্রতিষ্ঠানটির প্রতি কাস্টমারদের আকর্ষন বাড়ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইয়াসমিন আক্তার শিবলী বলেন, আমাদের আতিথীয়তা ও সেবার মান। তিনি বলেন, শুধু ব্যবসাই আমাদের উদ্দেশ্য নয়। পাশাপাশি আমরা প্রশিক্ষনও দিচ্ছি। ইতোমধ্যে আমরা শতাধিক মেয়েকে প্রশিক্ষণ দিয়েছি। তাদের মধ্যে ৪৫ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে ইয়াসমিন স্পা। তারা প্রতিদিন গড়ে ১০০ ডলার আয় করে থাকে।
তৃতীয় শাখা উদ্বোধন উপলক্ষে সকল কাস্টমারদের সব ধরনের সেবার ক্ষেত্রে ২০ ভাগ ছাড় দেবে ইয়াসমিন স্পা। মিউজিক্যাল নাইট প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, বাংলা সঙ্গীতের মাধ্যমে ভিন্ন সংস্কৃতির দেশ আমেরিকাতে বাংলা সংস্কৃতির প্রচার এবং প্রসারের লক্ষ্যে আমরা উদ্যোগী হতে চাই। তারা জানান, মিউজ্যিক্যাল নাইটে দর্শক মাতাতে আসবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী এবং অভিনেতা এস ডি রুবেল। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন প্রবাসের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শাহ মাহবুব, রিমু সহ অনেকে। বাউল ও লোক সঙ্গীতের বিপুল চাহিদার দিকে লক্ষ্য রেখে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন বাউল শিল্পী করিম হাওলাদার। এছাড়া পরিবেশন করবেন নওমি।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV