Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

‘সামাজিক ব্যবসার শক্তি’ নামে সামাজিক ব্যবসার নতুন বইয়ের মোড়ক উন্মোচনে ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক পঠিত: 71 বার

প্রকাশিত: November 30, 2015 | 11:58 PM

‘সামাজিক ব্যবসার শক্তি’ নামে সামাজিক ব্যবসার ওপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে। গত ২৯শে নভেম্বর ইউনূস সেন্টার অফিসে বইটির মোড়ক উন্মোচন করেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশী, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বইটির লেখক এমএফএম আমীর খসরু। তিনি বর্তমানে ইউনূস সেন্টারে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বইটির প্রকাশক অনন্যা প্রকাশনীর মনিরুল হক। এমএফএম আমীর খসরু দীর্ঘদিন প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন এবং বিভিন্ন সামাজিক ব্যবসা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বইটিতে সামাজিক ব্যবসার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন সামাজিক ব্যবসা ও তার বিশ্লেষণ, গ্রামীণ ব্যাংক ও সামাজিক ব্যবসা, নবীন উদ্যোক্তা, সামাজিক ব্যবসার ফান্ড, বিশ্ব অর্থনীতিতে সামাজিক ব্যবসার প্রভাব, সোশ্যাল বিজনেস ডিজাইন ল্যাব এবং সামাজিক ব্যবসার বিবিধ কার্যক্রম। বইটি সামাজিক ব্যবসায় আগ্রহী ব্যক্তিবর্গের জন্য একটি উপকারী পুস্তক হিসেবে বিবেচিত হবে। বইটি সামাজিক ব্যবসার ছাত্র, শিক্ষক ও গবেষকদের জন্য বিশেষভাবে উপযোগী। বইটি ঢাকার সকল উল্লেখযোগ্য বইয়ের দোকানে পাওয়া যাবে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV