Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য উদ্বোধন পহেলা ফেব্রুয়ারী সোমবার

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: January 31, 2016 | 11:00 PM

সাখাওয়াত হোসেন সেলিম : নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভাস্কর্য উদ্বোধন করা হবে স্থানীয় সময় পহেলা ফেব্রুয়ারী সোমবার। জাতিসংঘ সদরদপ্তরের সামনে আন্তর্জাতিক মাতৃভাষা শীর্ষক এ ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে বাঙালীর জাতীয় জীবনে সংয়োজিত হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। অর্জিত হচ্ছে আন্তর্জাতিক গৌরব ও সাফল্যের এক নয়া সূচক। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চের উদ্যোগে ১ ফেব্রুয়ারী সোমবার বিকেল ৩টায় ম্যানহাটানের ১ম এভিনিউ ও ৪৭ স্ট্রীটের কর্ণারে এই ভাস্কর্যটি স্থাপন করা হবে। ভাস্কর্যটি ফেব্রুয়ারি মাসব্যাপী সেখানে উন্মুক্ত রাখার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গ রাজ্যে ভ্রাম্যমাণ প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। পরে ভাস্কর্যটি নিউইয়র্কে স্থায়ীভাবে প্রতিষ্ঠা করা হবে।
মাসব্যাপী এই অস্থায়ী ভাস্কর্যটির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রিতিনিধি, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল, নিউইয়র্ক স্টেটের গভর্ণর প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, নিউইয়র্ক মেয়রের প্রতিনিধি, ন্কিউইয়র্ক সিটি কম্পট্রলার প্রতিনিধি, কুইন্স বরো প্রেসিডেন্ট/প্রতিনিধি, সহ-পরিচালক পাবলিক আটস নিউইয়র্ক, ইউএনডিপির প্রতিনিধি, টার্কিশ কনস্যুলেট, ভূটান কনস্যুলেটসহ বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ।
ভাস্কর্যটির নকশা তৈরী করেছেন অলম্পিক গোল্ড মেডেল প্রাপ্ত শিল্পী খুরশীদ সেলিম আর এটি নির্মাণ করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী মৃণাল হক।
১৯৯২ থেকে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে প্রবাসী বাংলাদেশীরা প্রতি বছর অমর একুশে ফেব্রুয়ারি পালন করে আসছেন। মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালির চেতনা মঞ্চের যৌথ উদ্যোগে এ কর্মসূচি এবার স্থায়ী রূপ লাভ করতে চলেছে।
ওদিকে বাংলাদেশের অমর একুশের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একটি স্মারক সিলমোহর চালু করছে। যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ একুশে ফেব্রুয়ারি ২০১৬ শীর্ষক একটি বিশেষ সিলমোহর ব্যবহার করবে। মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহার আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের ডাকবিভাগ এই বিশেষ সিলমোহর ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ করে। ২১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী নিউইয়র্কের জ্যাকসন হাইটস পোস্ট অফিস সিলমোহরটি ব্যবহার করবে।
এছাড়াও বিশ্বজিত সাহার আবেদনের প্রেক্ষিতে নিউইয়র্কের গভর্ণর ২০১৫ এবং ২০১৬ সালে নিউইয়র্ক স্টেট কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। নিউইয়র্ক সিটি মেয়র মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত বাংলা উৎসব ও বইমেলাকে বিশ্ব বাঙালির উৎসব হিসেবে ঘোষণা করেছেন।
বাঙালী জাতির এই ঐতিহাসিক মুহূর্তে অংশীদার হওয়ার জন্য মুক্তধারা ফাউন্ডেশন ও বাঙালীর চেতনা মঞ্চের পক্ষ থেকে এই অনুষ্ঠানে যোগদানে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV