মা-বাবার পথেই মালিয়া ওবামা, হার্ভার্ড ল স্কুলেই পড়ালেখা করবেন
বাবা বারাক ওবামা ও মা মিশেল ওবামা দুজনেই ছিলেন হার্ভার্ড ল স্কুলের শিক্ষার্থী। মা-বাবার পদাঙ্ক অনুসরণ করে সেই হার্ভার্ড ল স্কুলেই পড়ালেখা করবেন ওবামা দম্পতির জ্যেষ্ঠ কন্যা মালিয়া ওবামা। তবে হাইস্কুলের পড়ালেখা শেষ করে এক বছর বিরতি নিয়ে তবেই শুরু করবেন স্নাতক পর্যায়ের পড়ালেখা। বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ১৭ বছর বয়সী মালিয়া ও ছোট বোন ১৫ বছর বয়সী সাশা ওবামা দুজনেই সাইডওয়েল ফ্রেন্ডস নামে একটি স্কুলে পড়ছেন। এখানে মালিয়ার হাইস্কুলের পাঠ প্রায় শেষের দিকে। এ পাঠ চুকিয়ে তার পরের গন্তব্য কোথায় হবে, তা নিয়ে রয়েছে জল্পনা-কল্পনা। তারই অবসান ঘটলো হোয়াইট হাউজের বিবৃতিতে। ওই বিবৃতিতেই এক বছরের বিরতির কথাও উল্লেখ আছে। তাতে আরও বলা হয়েছে, জানুয়ারিতেই ওবামা দম্পতিকে হোয়াইট হাউজ ত্যাগ করতে হবে। এরপর সাশার হাইস্কুলের পড়ালেখা শেষ করা পর্যন্ত থাকবেন ওয়াশিংটনেই ওবামা পরিবার।মানবজমিন
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া
- নিউইয়র্কে আবেয়া’র দ্বিবার্ষিক সম্মেলন ও ফ্যামিলি নাইট: প্রযুক্তি সেমিনার, জব ফেয়ার, বিজ্ঞান মেলা ও সাংস্কৃতিক উৎসব
- Global Anticipation Builds as Dr. Mostofa Sarwar’s Sunflower Wounds Debuts with Successful Houston Open House and Worldwide Pre-Order Milestone
- যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসী ভিসায় অনিশ্চয়তা, আদালতের নির্দেশের পরও কাটেনি জট
- Human Rights Must Be at the Heart of Economic Governance and Policies: Ambassador Irene Khan
- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বাস্তবায়ন উপলক্ষে নিউইয়র্কে সমাবেশ, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যয় আওয়ামী লীগ নেতাকর্মীদের