বাংলাদেশের প্রস্তাবে জাতিসংঘে আবারো ‘কালচার অব পীচ’ বিল পাশ
জাতিসংঘ থেকে এনা : ধর্ম-বর্ণ এবং ভাষাগত ব্যবধান দূর করে পারস্পরিক সৌহার্দপূর্ণ একটি বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ২৩ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে আগামী দশককে ‘কালচার অব পীচ’ ঘোষণা করে একটি রেজ্যুলেশন গৃহিত হয়েছে। ২৯ দেশের সমর্থনে এটি উত্থাপন করেছিলেন বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান এ এইচ মাহমুদ আলী। বিলটি সর্বসম্মতিক্রমে গৃহিত হয়। উল্লেখ্য যে, ১৯৯৯ সালেও বাংলাদেশের তদ্বিরে সর্বপ্রথম জাতিসংঘে �কালচার অব পীচ� তথা শান্তির সংস্কৃতি বিল পাশ হয়েছিল। এবারের বিলে সমাজ ও রাষ্ট্রে সম্প্রীতির বন্ধন যত জোরদার হবে তত দ্রুত যুদ্ধ-সংঘাত থেকে এ বিশ্ব পরিত্রাণ লাভে সক্ষম হবে বলে উল্লেখ করা হয়েছে। এবং এ শ্লোগানের সমর্থনে জনগণকে সচেতন করার উপর জোর দেয়া হয়েছে। সারাবিশ্বে জনমত সংগ্রহের জন্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ইউনেস্কোকে তহবিল প্রদানের ব্যাপারেও সদস্য রাষ্ট্রগুলো একমত পোষণ করেছে বলে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন বার্তা সংস্থা এনাকে জানিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করা সহজ হবে যদি মানুষের মধ্যে সংযমের সংস্কৃতি জাগ্রত থাকে। আগামী দশকে আমরা এ সংস্কৃতির পক্ষে সারাবিশ্বে কাজ করার অঙ্গিকার গ্রহণ করেছি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল