Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রে ঈদ ৬ জুলাই বুধবার, বাংলাদেশে বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক পঠিত: 200 বার

প্রকাশিত: July 5, 2016 | 7:54 PM

নিউইয়র্ক : মঙ্গলবার কোথাও চাঁদ দেখা না যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং কানাডায় ৬ জুলাই বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। মুসলিম আমেরিকান সোসাইটি, কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স, ইসনা প্রভৃতি সংস্থা এবং নিউইয়র্কে বাংলাদেশীদের বৃহত্তম ‘বাংলাদেশ মুসলিম সেন্টার’র প্রেসিডেন্ট আলহাজ্ব আবুল হাশেম এ সংবাদদাতাকে জানান, ‘যুক্তরাষ্ট্রের কোথাও শাওয়ালের চাঁদ দেখা যায়নি। এমনকি সউদি আরবেও দেখা যায়নি। এ জন্যে যুক্তরাষ্ট্রের সকলেই ৬ জুলাই ঈদ উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

বাংলাদেশীদের পরিচালনাধীন পৌণে দুইশত মসজিদ সহ সারা আমেরিকায় ২৬ শত মসজিদের ব্যবস্থাপনায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে বলেও সংশ্লিষ্টদের নিশ্চিত করা হয়েছে বলে জানান আবুল হাশেম। এনআরবি নিউজ

বাংলাদেশে বৃহস্পতিবার ঈদুল ফিতর

ঈদুল ফিতরের চাঁদ দেখা না যাওয়ায় পুরো ৩০টি রোজা পূর্ণ করে আগামী বৃহস্পতিবার (০৭ জুন) বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে এক সভায় এ তথ্য জানানো হয়। ওই সভা থেকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ না দেখার কথা জানান। টানা এক মাস সিয়াম সাধনার পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। চাঁদ দেখা না যাওয়ায় আগামী বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV