Tuesday, 9 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

মার্কিন প্রেসিডেন্ট ওবামা ৫৫’তে পা দিলেন

অনলাইন ডেস্ক পঠিত: 43 বার

প্রকাশিত: August 5, 2016 | 11:55 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৫৫ বছরে পা দিলেন। গতকাল বৃহস্পতিবার ছিল ওবামার জন্মদিন। হোয়াইট হাউজে অনাড়ম্বরভাবেই পালন করা হয় তাঁর জন্মদিনটি। এটিই হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামার শেষ জন্মদিন।
এদিনে ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, স্ত্রী মিশেলসহ অনেকেই বারাক ওবামাকে ৫৫তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে মার্কিন প্রেসিডেন্টকে জন্মদিনের শুভেচ্ছা জানান জো বাইডেন। এদিকে স্বামীর জন্মদিনের প্রথম প্রহরেই ক্যামেরায় ধারণ করা কিছু সুন্দর মুহূর্ত এবং লেখা টুইট করেছেন স্ত্রী মিশেল ওবামা।
১৯৬১ সালে হাওয়াইয়ের হনুলুলুতে জন্ম ওবামার। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এরপর ২০১২ সালে দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচিত হন বারাক ওবামা। তাঁর পুরো নাম বারাক হোসাইন ওবামা। ওবামার বাবা ছিলেন কেনিয়ান বংশোদ্ভূত মুসলমান। অবশ্য ওবামা তাঁর মায়ের ক্রিস্টান ধর্ম পালন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV