Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশীদের বনভোজন কেন্দ্রেও হিলারিকে ভোট দানের স্লোগান, ইমামসহ দুই বাংলাদেশী হত্যার প্রতিবাদ

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: August 17, 2016 | 6:47 AM

এনআরবি নিউজ, নিউইয়র্ক : ইমিগ্র্যান্ট তথা মুসলিম-আমেরিকানদের অস্তিত্বের স্বার্থে আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে ভোট দানের স্লোগান উঠেছে সর্বত্র। মার্কিন নির্বাচনের এ ঢেউ নিউইয়র্কে বাংলাদেশীদেরকেও আবিষ্ট করেছে। বনভোজন কেন্দ্রেও হিলারি ক্লিন্টনকে ভোট দানের স্লোগান উঠে। ১৪ আগস্ট রোববার নিউজার্সির রিভারপার্কে মনোরম পরিবেশে চাঁদপুর জেলার ‘মতলব সোসাইটি’র বনভোজনে অন্যতম আলোচ্যসূচিই ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচন। এ বনভোজনের প্রধান অতিথি বাংলাদেশ-আমেরিকা ডেমক্র্যাটিক ফোরামের প্রেসিডেন্ট আকতার হোসেন বাদল তার বক্তব্যে সকলকে উদাত্ত আহবান জানিয়ে বলেন, ‘আসছে ৮ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের গুরুত্ব নানাবিধ কারণে অপরিসীম। এ নির্বাচনে হিলারি ক্লিন্টনকে জয়ী করতে হবেই। অন্যথায় ইমিগ্র্যান্ট হিসেবে যত অধিকার রয়েছে, তা অটুট রাখা সম্ভব হবে না। একইসাথে মুসলমান হিসেবেও সকলকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হতে হবে। মুসলমানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছি, তারা নিজ দেশ থেকে আর কোন আত্মীয়-স্বজন আনতে পারবো না।’ বাদল উল্লেখ করেন, ‘রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই এসব ঘোষণা প্রদান করেছেন।’ ‘এ অবস্থায় প্রতিটি বাংলাদেশী আমেরিকানকে ভোট দিতে হবে হিলারিকে। এর কোন বিকল্প নেই। নিজেদের অস্তিত্বের প্রশ্নে হিলারির বিকল্প নেই’-উল্লেখ করেন ব্যবসায়ি ও ডেমক্র্যাট বাদল। এ বনভোজনে বাংলাদেশের সাবেক সচিব শফিকুল ইসলামও বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘প্রিয় মাতৃভ’মির কল্যাণ করতে চাইলে মূলধারার রাজনীতিতে জড়িয়ে পড়ার বিকল্প নেই। কংগ্রেসের সাথে সম্পর্ক যত জোরদার হবে, ততই সুবিধা আদায় করা সহজ হবে বাংলাদেশের জন্যে।’

আকতার হোসেন বাদল বলেছেন, ‘আওয়ামী লীগ আর বিএনপি নিয়ে এদেশে মারপিট করে লাভ নেই। সাত্যকার অর্থে বাংলাদেশে আওয়ামী লীগ কিংবা বিএনপির রাজনীতির পক্ষে কিছু করার জন্যেই মার্কিন ধারার সাথে আরো জোরালোভাবে জড়িত হতে হবে। তাহলেই সিনেটর-কংগ্রেসম্যানরা আমাদের গুরুত্ব দেবেন’। মার্কিন এটর্নী পেরী ডি সিলভার এ সময় বলেন, ‘নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন বাংলাদেশী-আমেরিকানরা। একইভাবে তারা মূলধারার রাজনীতিতেও অবদান রাখতে সক্ষম হবেন। এ ব্যাপারে আমি যত রকমের সহায়তা প্রয়োজন দিয়ে যাবো।’

একইদিন জামালপুর জেলা সমিতির বনভোজনেও সকলকে প্রেসিডেন্ট পদে হিলারি ক্লিন্টনকে ভোট দেয়ার আহবান জানানো হয়। জামালপুর জেলা সমিতির সভাপতি এডভোকেট মোর্শেদা জামান বলেন, ‘নিজেদের অস্তিত্বের প্রশ্নেই হিলারিকে বিপুলভাবে জয়ী করতে হবে।’ উভয় বনভোজনেই শনিবার কুইন্সের ওজোনপার্কে ইমামসহ দুই বাংলাদেশীকে হত্যার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এহেন হত্যাযজ্ঞের বিরুদ্ধে সমগ্র কম্যুনিটিকে ঐক্যবদ্ধ হবার আহবানও উচ্চারিত হয় বনভোজনের বিভিন্ন পর্বে। মতলব সোসাইটির বনভোজনে হিলারি ক্লিন্টনের পক্ষে জনমত সোচ্চার করতে বিশেষ ভ’মিকা রাখেন মিনহাজুল ইসলাম মুকুল। সোসাইটির সভাপতি আলী আজম মিয়াজিঁ এবং সেক্রেটারি আবুল হোসেনও এ সময় বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV