Wednesday, 24 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

জাতীয় শোক দিবস উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: August 17, 2016 | 8:26 AM

নিউইয়র্ক : সর্বকালের সর্বশ্রেষ্ট্র্র বাঙ্গালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করে গত ১৩ই আগষ্ট শনিবার সন্ধ্যা ৭টায় জেকসনহাইটের ইত্যাদি গার্ডেন রেষ্টুরেন্টে । সভার শুরুতেই বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গ সহ ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয় । এবং ১মিনিট নিরবতা পালন করা হয় । মোনাজাত পরিচালনা করেন নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাসেম ভুইয়া।

জাতির পিতা বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় বক্তাগন বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষে্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান । সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিহত করার শপথ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করার অঙ্গিকার করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মনির হোসেন। পরিচালনা করেন স্টেট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহিন ।

সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট আওয়ামীলীগ সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কাজী কয়েস, যুক্তরাষ্ট জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, উপদেষ্টা কফিল চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগ উপদেষ্টা হীরু ভুইয়া, সহ সভাপতি রফিকুল ইসলাম, এ কে এম আলমগীর ও সৈয়দ আতিকুর রহমান, যুক্তরাষ্ট মহিলা আওয়ামীলীগ নেত্রী নুরন নাহার গিনি, যুক্তরাষ্ট সেচ্ছসেবকলীগের সহ-সভাপতি ডি এম রনেল, নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক ফারুক আহমদ ভুইয়া পলাশ, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বীকৃতি ভড়ুয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, স্টেট আওয়ামীলীগ নেতা ফারুক লস্কর, সহ প্রচার সম্পাদক ফিরোজ আহমদ, সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আইন উদ্দিন, সাজ্জাদ হোসেন, নুরুল হক লাল, সুমন আহমদ প্রমুখ ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV