Thursday, 25 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সোসাইটির নির্বাচন : সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গঠনতন্ত্র লংঘনের অভিযোগ সভাপতি প্রার্থী ওসমান চৌধুরীর

অনলাইন ডেস্ক পঠিত: 135 বার

প্রকাশিত: October 13, 2016 | 8:35 PM

নিউইয়র্ক : বাংলাদেশ সোসাইটির দ্বিবার্ষিক নির্বাচনে সোসাইটির জনপ্রিয় মুখ, সমাজসেবক, অত্যন্ত সৎ ও যোগ্য স্বতন্ত্র সভাপতি প্রার্থী ওসমান চৌধুরী নির্বাচিত হলে তার নির্বাচনী ওয়াদা পালন করবেন বলে জানিয়েছেন। আগামী ২৩ অক্টোবর তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের প্রতি আহবান জানান । সংবাদ সম্মেলনে ওসমান চৌধুরী নির্বাচন কমিশনের বিরুদ্ধে গঠনতন্ত্র লংঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন নির্বাচন কমিশন প্রার্থীদের ব্যালেটে নাম দেয়ার সময় নামের আদ্যাক্ষর ব্যবহার করেনি। নামের আদ্যাক্ষর ব্যবহার না করেই তাকে তৃতীয় করা হয়েছে। এ বিষয়ে গত ৬ অক্টোবর তিনি বাংলাদেশ সোসাইটির ট্রাষ্ট্রি বোর্ডের চেয়ারম্যান ডাঃ মঈনুল ইসলাম মিয়াকে কার্যকরী ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন। ওসমান চৌধুরী আরো বলেন, দুই প্রতিদ্বন্ধি প্রার্থী আমাকে নিয়ে খুবই দুঃচিন্তায় আছেন। দুই প্যানেলের প্রার্থীরা আমাকে নির্বাচন থেকে সরে যেতে অনুরোধ করছেন। নানান লোভও দেখাচ্ছেন। কেউ বলছেন ট্রাষ্ট্রি বোর্ডে নেব, কেউ বলছেন যা চান তাই দেব। আমার প্রশ্ন হলো দুই প্যানেল যদি ১৮ হাজার ভোট করিয়ে থাকেন তাহলে আমাকে নিয়ে এত চিন্তা কেন। গত ৯ সেপ্টম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসস্থ মানবাধিকার সংগঠন ড্রাম এর কার্যালয়ে ওসমান চৌধুরী এ সব কথা বলেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে যত প্রলোভন দিকনা কেন, আমি নির্বাচন থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠেনা। তিনি অভিযোগ ও সমালোচনা করে বলেন, সোসাইটিকে যদি গণমুখী করার লক্ষ্যে থাকে তাহলে নির্বাচনে কেন হাজার হাজার ডলার নমিনেশন ফি হবে?
ওসামান চৌধুরী নির্বাচিত হলে তার প্রতিশ্রুতি পূরণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন, প্রতিশ্রুতির মধ্যে রয়েছে, স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠা করা, বাংলাদেশ সোসাইটি ভবন তৈরী, লিগ্যাল সার্ভিস দেয়া(ইমিগ্রেশন সহ বিবিধ), বাংলা স্কুল পুনরায় চালু করা, মূলধারার সাথে বাংলাদেশীদের সাথে সম্পর্ক জোরদার করা, বাংলাদেশ সোসাইটির নেতৃত্বে বাংলাদেশ ডে প্যারেডের ব্যবস্থা করা, সদস্য সংগ্রহ পদ্ধতি পরিবর্তন করা ও মেধাবী এবং নতুন প্রজন্মের নেতৃত্বে সম্পৃক্তকরণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ মাসুদুল হাসান, ওসমান চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক, মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, ওসমান চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কো-অর্ডিনেটর, হাসানুজ্জামান হাসান, নির্বাচন পরিচালনা কমিটির সার্বিক তত্বাবধায়ক, আনোয়ার হোসেন জিন্নাহ, সাধারণ সম্পাদক রংপুর জেলা সমিতি, নুর ইসলাম বর্ষন, মহাসচিব আর্ন্তজাতিক লোক সংগীত সম্মেলন, আবুতালেব চৌধুরী চান্দু, সাধারণ সম্পাদক জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, হাজী আবদুর রহিম, সহসভাপতি জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, আলতাফ হোসেন, সভাপতি সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউএসএ ইনক, শহীদুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী, মোস্তাকুর রহমান রিজভী, সাবেক সহ সভাপতি নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, ডাঃ আবদুল লতিফ , সভাপতি নর্থ বেঙ্গল ফাউন্ডেশন, ইসমাঈল আনসারী, উপদেষ্টা বরিশাল বিভাগীয় সমিতি, জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, আব্দুর নূর ভূঁইয়া, সমন্বয়কারী জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা, ইঞ্জিনিয়ার আবদুল মতিন, সাবেক সভাপতি বাসডি, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক বগুড়া ডিষ্ট্রিক এসোসিয়েশন, মজিবুর রহমান, সভাপতি মাদারীপুর জেলা সমিতি, ওসামন চৌধুরী নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব, এডভোকেট মাহবুবুর রহমান বকুল, বিশিষ্ট আইনজীবি, মোঃ লৎফুর রহমান, নোয়াখালী জেলা সমিতির কর্মকর্তা, ফরহাদ হোসেন, প্রবাসী কমিউনিটি এক্টিভিষ্ট, হাজী নুর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও কলাম লেখক, মনিরুল ইসলাম মনির, সাধারণ সম্পাদক পাবনা জেলা এসোসিয়েশন, ইঞ্জিনিয়ার এবিএম মিজানুল হাসান, সাবেক জেলা সভাপতি রংপুর জেলা এসোসিয়েশন, মোহর খান, সভাপতি জেলা লালমনিরহাট জেলা সমিতি, আশরাফুজ্জামান আশরাফ, সাধারণ সম্পাদক পঞ্চগড় জেলা সমিতি।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV