Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ফুলতলী সাহেব কিবলার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: February 22, 2017 | 1:31 PM

ইউএসএনিউজ অনলাইন.কম : নিউইয়র্কে শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলার জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র উদ্যোগে গত শনি ও রোববার ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদে এ উপলক্ষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দু’দিনব্যাপি অনুষ্ঠানমালার প্রথম দিনে ইয়ুথ প্রোগ্রাম, মাদ্রাসা ছাত্রদের সবিনা খতম, দোয়া ও তাবারুক বিতরণ এবং দ্বিতীয় দিনে ছিল খতমে খাজেগান, জিকির, আউলিয়া কেরামের জীবনী বিষয়ক আলোচনা, মিলাদ, দোয়া ও তাবারুক বিতরণ।
দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র প্রিন্সিপাল ও আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়ার পরিচালনায় এবং বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আঞ্জুমানে আল ইসলাহ ইউএসএ’র সহ সভাপতি মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও মাওলানা সৈয়দ সাজিদুল হক, সিংগেরকাচ আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এ কে এম আবদুন নুর, মাওলানা ওহী চৌধুরী প্রমুখ।


অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, নাতে রাসুল ও ফুলতলী (রহ.) এর শানে মুরছিয়া পরিবেশন করেন মাদ্রাসার ছাত্ররা।
মাহফিলের আলোচনায় বক্তারা বলেন, আলেম নামধারী কতিপয় ব্যক্তি মিলাদুন্নবী (সা.) উদযাপনকে বিদাত হিসেবে অপপ্রচার করছেন। আউলিয়া কেরামদের নিয়েও বাজে মন্তব্য করছেন। এ ধরনের লোকদের শাস্তির কথা পবিত্র কুরআনে উল্লেখ রয়েছে। বক্তারা শামসুল উলামা আল্লামা ফুলতলী সাহেব কিবলার জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে দারুল হাদীস লতিফিয়া মাদ্রাসা ইউএসএ’র ছাত্র-শিক্ষকসহ বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন। মাহফিলে মুসলিম উম্মা ও বিশ্ব মানবতার শান্তি কামনা করে বিশেষ দোয়া-মুনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV