Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ভয়েস অব আমেরিকা ডিরেক্টরের সাথে সাংবাদিক আকবর হায়দার কিরনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক পঠিত: 151 বার

প্রকাশিত: March 7, 2017 | 2:09 PM

ওয়াশিংটন ডিসিঃ বাংলাদেশে ভয়েস অব আমেরিকা ফ্যান ক্লাব আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আকবর হায়দার কিরন ভিওএ ডিরেক্টর আমান্দা বেনেটের সাথে বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গেলো ২ মার্চ ভিওএ’র ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ভিওএ সদর দফতরে ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বাংলা বিভাগের প্রধান ও কিংবদন্তী বেতার ও টিভি ব্যক্তিত্ব রোকেয়া হায়দার এই পরিচয় করিয়ে দেন। জনাব কিরনের সাথে মিস আমান্দা বেনেটের এটাই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হলেও ফেসবুক এবং অন্যান্য সামাজিক মিডিয়ার মাধ্যমে তাঁদের ভেতর আগে থেকেই নিয়মিত যোগাযোগ ছিলো। ভিওএ ডিরেক্টর বাংলাদেশ, ভারত সহ বিশ্বের অন্যান্য দেশে প্রতিষ্ঠিত হাজার হাজার ভিওএ ফ্যান ক্লাব এর ভূয়সী প্রশংসা করে বলেন, ভিওএ অনুষ্ঠানের উন্নয়ন এবং জনপ্রিয়তার পেছনে ফ্যান ক্লাব গুলোর ভুমিকা অপরিসীম। এই সময় আকবর হায়দার কিরন তাঁকে এবং সাংবাদিক নিহার সিদ্দিকী, মিনহাজ আহমেদ ও পুলক মাহমুদকে ভিওএ’র ৭৫তম উদযাপনে বিশেষ আমন্ত্রনের জন্যে আমান্দা বেনেটকে আন্তরিক ধন্যবাদ জানান। মুল মিলন্যাতনের অনুষ্ঠানমালা শেষে ডিরেক্টর আমান্দা বাংলা বিভাগের বিশেষ প্রদর্শনীতে এসে পৌঁছালে তাঁকে অন্যান্যের ভেতর স্বাগত জানান জনাব কিরন। এরপর সাউথ এবং সেন্ট্রাল এশিয়া ডিভিশনের পরিচালক আকবর আয়াজি তাঁকে সাথে করে বাংলা ছাড়াও আফগান, পশতু, আজারবাইজান, কুরদিশ এবং উর্দু সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনী পরিক্রমা করেন। এখানে উল্লেখ করা যেতে পারে, জনাব কিরনের সাংবাদিকতা জীবন শুরু ইংরেজি দৈনিক ডেইলি নিউজ এ কাজ করার মাধমে। তিনি সাপ্তাহিক বিচিত্রা, সাপ্তাহিক ২০০০, বিবিসি, সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক বাঙালী ইত্যাদির জন্যে কাজ করেছেন। তিনি নিউ ইয়র্ক থেকে প্রকাশিত অধুনালুপ্ত বিদেশ বাংলা’র সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল নিউ ইয়র্ক বাংলা ডটকম এর সম্পাদনা ছাড়াও বিনোদন বিচিত্রার যুক্তরাষ্ট্র প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন। বাংলা টিভি নিউ ইয়র্কের একজন জনপ্রিয় উপস্থাপক হিসেবেও আকবর হায়দার কিরন প্রবাসে সুপরিচিত।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV