বাঙ্গালী জাতির গৌরবের ইতিহাস প্রবাসে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে-ডঃ নুরুন্নবী
আটলাণ্টিক সিটি থেকে আকবর হোসাইন: গত ২০ই ডিসেম্বর সোমবার সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের উদ্যেগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ওয়েষ্ট আটলাণ্টিক সিটির নিকটতস্থ ব্লেকহর্স পাইকের “লেকস বে হোটেলে” (সাবেক কোয়ালিটি ইন হোটেলে) মহান বিজয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের প্রসিডেণ্ট জহিরুল ইসলামের সভাপতিত্তে এবং সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীমের ঊপস্থাপনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট আওয়ামী লীগের উপদেষ্টা ও বিশিষ্ট বিজ্ঞানী ডঃ নুরুণ্ণবী এবং বিশেষ অতিথি ছিলেন চট্রগ্রাম বিশবিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির।
অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং জাতির পিতা ও তাঁর পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্দা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।ডঃ নুরুণ্ণবী বলেন বাঙ্গালী জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ক্ষমতার লোভ ত্যাগ করে দল এবং দেশের মানুষকে সংগঠিত করার দায়িত্ত নিয়েছিলেন।বাঙ্গালী জাতির মুক্তি লাভের জন্য বঙ্গবন্ধুকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। যুদ্দের সময় বিভিন্ন দেশ এবং ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেছে মুক্তিযুদ্দের সঠিক ইতিহাস জানাতে হলে আমাদেরে অবশ্যই এই সব দেশ এবং ব্যক্তির কথা নতুন প্রজন্মকে আমাদের বলতে হবে। বাঙ্গালী জাতির গৌরবের কথাসবার মাঝে ছড়িয়ে দিতে হবে এবং বাঙ্গালী জাতির ইতিহাস জানার জন্য তার লেখা ”বুলেট’স অব ৭১” উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অধ্যাপক হোসাইন কবির তার বক্তব্যে বলেন শিকড় যদি থেকে যায় তা থেকে ভবিষ্যতে নতুন রাজাকার জন্ম নেওয়ার সম্বাবনা রয়েছে। হাকিকুল ইসলাম খোকন বলেন আমাদের দলের নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ থাকলেও আমাদের আসল পরিচয় আমরা সবাই বঙ্গবন্ধুর অনুসারী। যুক্তরাষ্ট আওয়ামী লীগের প্রচার সম্পাদক বাংলাদেশ গঠনে কাজ করতে সাউথজার্সীর আওয়ামীলীগের নেতৃবৃন্দকে অনুরোধ জানান। অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা সম্পাদিকা আইরিন পারভিন, শ্রমিক লীগের প্রধান সম্ননয়কারী আবদুর রহিম বাদশা, শ্রমিকলীগের সভাপতি আজিজুল হক খোকন, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন, রমেশ নাথ, লুতফুল কবির, খন্দকার আক্কাস, নজরুল ইসলাম, ডঃ জিনাত নবী এবং সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের ভাইস-প্রেসিডেণ্ট মামুন মুসতফা এবং পলাশ চৌধুরীসহ আরও অনেকে।
অন্যান্য নেতৃবৃন্দ বলেন রাজাকার সালাউদ্দীন কাদের চৌধুরীর গ্রেফতারের সিদ্ধান্ত ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সময়োপযোগী সিদ্দান্ত। তারা বলেন, এতে করে মানবতার বিরুদ্ধে অপরাধীদের বিচারের প্রক্রিয়া কয়েক ধাপ অগ্রসর হলো। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শত সহস্র–শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বক্তাগণ অভিযোগ করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে দেশী–বিদেশী চক্র বর্তমান সরকারের সফলতার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছে। বক্তাগণ এ জন্য দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান। তারা স্বাধীনতা বিরোধীদের হরতাল কর্মকান্ডকে প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণের কাছে আহবান জানান।তারা বলেন সাকা চৌধুরীর গ্রেফতারের পর অতিশ্রীর্ঘই বাকী যুদ্ধপরাধীদের গ্রেফতার করে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। সাকা চৌধুরী এবং তার পিতা অনেক মানুষকে হত্যা করেন। তারা আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা বিস্তারের লক্ষে বিনা মূল্যে ছাত্র–ছাত্রীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করছে। প্রত্যেকটি ছাত্র–ছাত্রীকে সু–শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে। যারা দেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখত এবং মানবতাবিরোধী কাজ করেছে তাদের বিচার তাড়াতাড়ি করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রবাসী বাঙালী কমিউনিটির জোর দাবী ২০১১ সালের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করার এবং দেশকে সমৃদ্ধশালী করার, বঙ্গবন্ধুর সোনার বাংলার সফল বাস্তবায়ন সন্ত্রাসমুক্ত দেশ গড়ার, ইভ টিজিংয়ের ভয়াল থাবা থেকে দেশ মুক্ত করার এবং বিদ্যূত সমস্যার স্থায়ী
সমাধানের ব্যবস্থা করার দাবী জানিয়ে সাউথ জার্সী মেট্রোপলিটন সিটি আওয়ামীলীগের মহান বিজয় দিবস। অনুষ্টানে নাচ পরিবেশন করেন ,সামিতা, নাজিফা লেজলী সহ আরও অনেকে। সংগীত পরিবেশন করেন আফসানা ইসলাম, এলিচ, ইকবাল, পলাশ, মুন্নী এবং কবিতা আবৃত্তি করেন শায়লা নাসির। নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি