দুর্ঘটনার পর আরিজোনা থেকে চালকবিহীন গাড়ি প্রত্যাহার করে নিল উবার
যুক্তরাষ্ট্রের আরিজোনায় চালকবিহনীন গাড়ি দুর্ঘটনায় পতিত হবার পর রাস্তা থেকে এধরনের গাড়ি প্রত্যাহার করে নিয়েছে উবার। আরিজোনায় এধরনের চালকবিহীন গাড়ি আরেকটি গাড়ির ডান পাশে ধাক্কা দেওয়ার পর উল্টে যায়। এ দুর্ঘটনার ছবি অনলাইনে প্রকাশ করা হয়েছে। ভলবো এসউভি গাড়িটি গত শুক্রবার এধরনের দুর্ঘটনা ঘটালেও কেউ এতে আহত হয়নি বলে জানিয়েছে উবার। চালকবিহীন গাড়িটি বাম দিকে মোড় নেওয়ার সময় আরেকটি গাড়ির চালক ব্যর্থ হলে দুটি গাড়ি সংঘর্ষে পতিত হয়।
আরিজোনা ছাড়াও পেনিসেলভানিয়া ও ক্যালিফোর্নিয়ায় পরীক্ষামূলকভাবে এধরনের চালকবিহীন গাড়ি রাস্তায় ছেড়েছে উবার। আরিজোনায় দুর্ঘটনায় পতিত গাড়িটি পরীক্ষা করে দেখা হবে কোন কারণে এটি দুর্ঘটনা এড়াতে ব্যর্থ হয়েছে। বিবিসি
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ