Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

তুষার ঝড়ে যুক্তরাষ্ট্রে নিহত ৫, বিদ্যুৎহীন ৮৪ হাজার :১৩টি স্টেটের জনজীবন বিপর্যস্ত

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: December 28, 2010 | 1:09 AM

 এনা : টানা ২৪ ঘন্টার তুষার ঝড়ে ক্ষত-বিক্ষত হয়েছে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ১৩টি স্টেটের জনজীবন। ২৮ ডিসেম্বর সকাল পর্যন্ত ৭২ ঘন্টায় নিউইয়র্ক, নিউজার্সী, ম্যাসেচুসেটস, পেনসিলভেনিয়া, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, শিকাগো এলাকার এয়ারপোর্ট থেকে ৪ সহস্রাধিক ফ্লাইটের উড্ডয়ন স্থগিত ছিল। এর ফলে লক্ষাধিক যাত্রীর অবনর্ণীয় দুর্দশা হয়। এসব স্টেটের মধ্যে চলাচলকারী বাস ও ট্রেন সার্ভিস বন্ধ ছিল উপরোক্ত সময়ে। মহাসড়কে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে ৫ জন। এর ৪ জন ক্যারলিনা এবং একজন মেইনে। নিউইয়র্ক সিটির সাবওয়ে ও বাস বন্ধ হওয়ায় সোমবার ৫ লক্ষাধিক যাত্রীর চলাচল ব্যাহত হয়। অনেক অফিস আদালত ছিল ফাঁকা। জাতিসংঘ সদর দফতরেও এদিন অঘোষিত ছুটি পালিত হয়। বড়দিন ও ইংরেজী নববর্ষ উপলে স্কুল-কলেজে ছুটি চলায় ছাত্র-ছাত্রীরা এক ধরনের আনন্দে রয়েছে মা-বাবা-অভিভাবকের সাথে। তবে বড়দিনের ছুটির পর যে সব অফিস খুলেছে সেগুলোতে উপস্থিতি ছিল না বললেই চলে। ফেডারেল এভিয়েশন অথরিটি, জাতীয় আবহাওয়া দফতর এবং দুর্যোগাক্রান্ত স্টেটগুলোর প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, স্মরণকালে এটি হচ্ছে ষষ্ঠ বৃহত্তম তুষার ঝড়। প্রতি ঘণ্টায় গড়ে ৬৫ মাইল বেগে তা প্রবাহিত হয় বলে আবহাওয়া বিশেষজ্ঞরা উল্লেখ করেন। মেক্সিকো উপসাগরে সৃষ্ট এ তুষার ঝড় আঘাত হানে ২৫ ডিসেম্বর আলাবামা ও নর্থ ক্যারলিনায়। তা বিস্তৃত হয় জর্জিয়া এবং ফোরিডার কোন কোন স্থানে। এক ফুট পর্যন্ত তুষার জমে ঐসব এলাকায়। ২৬ ডিসেম্বর তা তীব্র বেগে ধাবিত হয় নর্থ ক্যারলিনা হয়ে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, দেলওয়ার, পেনসিলভেনিয়া, মেইন, ম্যাসেচুসেট্স, কানেকটিকাট, নিউজার্সী এবং নিউইয়র্কে। ২৬ ডিসেম্বর বেলা ১২টা থেকে ২৭ ডিসেম্বর সকাল ১০টা নাগাদ নিউজার্সীতে ৩২ ইঞ্চি এবং নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২০ ইঞ্চি, ব্রুকলীনে ২৪ ইঞ্চি, ব্রঙ্কসে ২২ ইঞ্চি, আপস্টেট নিউইয়র্কে ২৬ ইঞ্চি তুষারপাত হয়। ২৮ ডিসেম্বর সকাল নাগাদ নিউইয়র্ক, বস্টন, কানেকটিকাট, ফিলাডেলফিয়ার উপর দিয়ে ৬৫ মাইল বেগে তুষার ঝড় বয়ে চলে। এসব অঞ্চলের মানুষ মূলতঃ গৃহবন্দি ছিলেন ২৬ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর সকাল পর্যন্ত। নিউইয়র্ক সিটিতে ৮ হাজার, ম্যাসেচুসেটস স্টেটে ৬০ হাজার, ওয়েস্টচেষ্টার কাউন্টিতে ৮৭০০ এবং লং আইল্যান্ডে ৮ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে রয়েছেন গত দুদিন যাবত। ঝড়ের সময় নিউইয়র্ক সিটির বরফ ঢাকা রাস্তায় বাস আটকা পড়ে ৪০০টি। এছাড়া অকুস্থলে গমনের সময় এ্যাম্বুলেন্স আটকে যায় শতাধিক। নিউইয়র্ক সিটির ব্রুকলীনে বাংলাদেশী অধ্যুষিত চার্চ-ম্যাকডোনাল্ডে রোববার রাত থেকে সোমবার দিনভর হরিবল কান্ডকারখানা প্রত্য করেন এলাকাবাসী। এ অঞ্চলের রাস্তা থেকে বরফ অপসারণের দায়িত্ব পালনকালে সিটির দুটি গাড়ি চার্চ-ম্যাকডোনাল্ডের কর্ণারে অচল হয়ে পড়ে। ফলে পুরো রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়, থমকে দাঁড়ায় শতশত গাড়ি। একদিকে হাঁটু সমান বরফের স্তর, অপরদিকে এই সিটির বরফ সরানোর গাড়ি অকেজো হওয়ায় হাজার হাজার মানুষকে ঘন্টার পর ঘন্টা ঠাঁই দাড়িয়ে থাকতে হয় হাড় কাঁপানো শীতে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্ক, ফিলাডেলফিয়া, বস্টনের বাংলাদেশীরাও তিগ্রস্ত হন। বিশেষ করে নিউইয়র্ক সিটিতে যারা ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করেন তারা এ দুদিন বেকার ছিলেন। ১৯৯৬ সালের পর এবারই নিউইয়র্ক অঞ্চলের অধিবাসীরা এত তীব্রতাসম্পন্ন তুষার ঝড়ের তান্ডব প্রত্যক্ষ করলেন বলে আবহাওয়াবিদরা জানান। আবহাওয়া দুর্যোগপূর্ণ হওয়ায় নর্থ ক্যারলিনা, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, নিউজার্সী, মেইন এবং ম্যাসেচুসেটস স্টেটে জরুরী অবস্থা জারী করা হয়েছে। নিউইয়র্ক, বস্টন, ফিলাডেলফিয়া, নিউজার্সীর লোকজনকে বিশেষ প্রয়োজন ব্যতিরেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ঘর থেকে বের না হবার পরামর্শ দেয়া হয়। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ