গভীর শ্রদ্ধায় হাজী ফৈয়াজ আলীকে স্মরণ : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দোয়া-মাহফিল
নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হাজী ফৈয়াজ আলীর অষ্টম মৃত্যুবাষিকী উপলক্ষে ১৬ এপ্রিল রোববার রাতে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি হলে এ মাহফিলের শুরুতেই বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নেতা মাওলানা সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে। মরহুমের কন্যা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সম্পাদিকা আইরিন পারভিন কর্তৃক বাবার স্মৃতিচারণের পর অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। 
একাত্তরে সিলেট অঞ্চলে মুক্তিডেযাদ্ধাদের ক্যাম্প পরিচালনায় অনন্য ভূমিকা পালনকারী হাজী ফৈয়াজ আলী জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শে নিবেদিত ছিলেন বলে উল্লেখ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ শাহাবউদ্দিন এমপি, এম এ মান্নান এমপি, ফেণী জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফরউল্লাহ, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সৈয়দ বসারত আলী ও শামসুদ্দিন আজাদ, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুক আহমেদ, সম্পাদকমন্ডলীর সদস্য মিসবাহ আহমেদ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, ডেমক্র্যাটিক পার্টির নেতা মোর্শেদ আলম, বাংলাদেশী আমেরিকান ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, স্বেচ্ছাসেবক লীগ নেতা দরুদ মিয়া রনেল প্রমুখ।
বক্তারা সকলেই গভীর শ্রদ্ধায় ফৈয়াজ আলীকে স্মরণ করে বলেন, বাংলাদেশ ছাত্রলীগের মধ্য দিয়ে শুরু রাজনৈতিক জীবনে হাজী ফৈয়াজ আলী কখনোই দলীয় আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপস করেননি। যুক্তরাষ্ট্রে এসেও একই প্রত্যয়ে উজ্জীবিত ছিলেন।বক্তারা উল্লেখ করেন, আশির দশকে ওজনপার্কে এই ফৈয়াজ আলীর ঘরে বসেই শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের শাখা গঠিত হয়। সে সময় আজকের যুগ্ম সম্পাদিকাও ছিলেন সক্রিয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পথচলায় ফৈয়াজ ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।
সভাপতির সমাপনী বক্তব্যে ড. সিদ্দিকুর রহমান আলহাজ্ব ফৈয়াজ আলীসহ অপর মৃত্যুবরণকারি নেতাদের অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, দলের জন্যে ত্যাগী নেতা-কর্মীদের কথা আমাদের অবশ্যই স্মরণ রাখতে হবে। এবং সকলকেই একই চেতনায় উজ্জীবিত থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ অব্যাহত রাখতে হবে। বাংলাদেশকে এগিয়ে নেয়ার চলমান কার্যক্রমে এই প্রবাস থেকেও সকলকে অতন্দ্র প্রহরীর ভ’মিকায় অবতীর্ণ থাকতে হবে। মাহফিলে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তার পরিবারের শাহাদৎ বরণকারি অপর সদস্যগণের আত্মার মাগফেরাত কামণা করা হয়। একইসাথে সাম্প্রতিক সময়ে মারা যাওয়া যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের অন্য সকলেরও আত্মার মাগফেরাত কামনা করেন মোনাজাতে অংশগ্রহণকারিরা। এতে যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতা-কর্মীরা ছিলেন। এনআরবি নিউজ
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes