Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

সেন্ট্রাল ফ্লোরিডায় মাসিক সাহিত্য সাময়িকী একতারা প্রকাশিত

অনলাইন ডেস্ক পঠিত: 75 বার

প্রকাশিত: April 23, 2017 | 11:12 AM

গোলাম সাদত জুয়েল : সেন্ট্রাল ফ্লোরিডা থেকে প্রথম বারের মত একটি নিয়মিত সাহিত্য পত্রিকা প্রকাশ করার ঘোষনা দিয়েছেন চৌ্ধুরী এহসান। তারই ধারাবাহিকতায় বাংলা নতুন বছরে একতারা নামের সাহিত্য পত্রিকাটির প্রথম সংখা প্রকাশিত হয়েছে ১৫ এপ্রিল। সেন্ট্রাল ফ্লোরিডায় ক্রমবর্ধমান হারে প্রবাসীদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় নানা জায়গা ধেকে প্রবাসী কবি সাহিত্যিক ও সাংবাদিকরা সেন্ট্রাল ফ্লে্ারিডার ওরলান্ডোয় বসতি স্থাপন করছেন। সেন্ট্রাল ফ্লোরিডায় দীর্ঘ দিন থেকে নানা দিবসে সাময়িকী বের হয়ে আসছে, বিভিন্ন সংগঠন তাদের নানা অনুষ্টানে ম্যাগাজিন প্রকাশ করে থাকে, সেখানে বেশ কিছু প্রবাসী লেখার সুযোগ পান। বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ নানা দিবসে ম্যাগাজিন প্রকাশ করে থাকে।

পুর্বে আমেরিকা থেকে ম্যাগাজিন প্রকাশিত হলেও বর্তমানে বাংলাদেশ থেকে ছাপা হয়ে সেন্ট্রাল ফ্লোরিডায় ম্যাগাজিন প্রকাশিত হচেছ জাতীয় দিবস বা বর্ষবরন সহ নানা উপলক্ষে । সেন্টাল ফ্লোরিডা থেকে একমাত্র অনলাইন পত্রিকা প্রবাসের নিউজ ডট কম প্রকাশিত হলেও নিয়মিত প্রিন্ট পাবলিকেশন না থাকায় ওরলান্ডোয় লেখক ও কবিদের ছাপা পত্রিকা বা ম্যাগাজিনের শুন্যতা দীর্ঘদিনের। চৌধুরী এহসান তার একতারা মাসিক নিয়মিত প্রকাশ করার প্রত্যয় ব্যক্ত করায় প্রবাসী ওরলান্ডোবাসী সাধুবাধ জানিয়েছেন। সম্পাদক চৌধুরী এহসান এর সাথে নৈপথ্যে সহযোগীতা করছেন ওরলান্ডোর আরেকজন খ্যাতনামা লেখক জাহান রীমা। জাহান রীমা প্রবাসের নি্উজ সহ নানা অনলাইনে লিখে থাকেন। একতারা নামের সাহিত্য সাময়িকীর প্রথম সংখ্যায় কবিতা লিখেছেন আখতারুজ্জামান আজাদ, রাশিদুল বারী, সুজন সুপান্থ, নীলাঞ্জনা সাহা, জাহান রীপা, হাবিবুল্লাহ নাসরীন, চৌধুরী এহসান। প্রবন্ধ লিখেছেন চৌধুরী এহসান, জাহান রীমা, স্বকৃত নোমান, রুদ্র গোস্মামী, জয়নুল আবেদীন, ফাহমিদা দৃষ্টি, সাদাত হোসা্ইন, জাজাফী, জসিম মল্লিক, সেজান মাহমুদ ও রাজিব হাসান ।

একতারা সাহিত্য সামিয়িকীর উপদেষ্টা হিসাবে আছেন, কাজী আসিফ, আওরংজেব, শামীম চৌধুরী, জাবেদ কাজী, হাবিব চৌ্ধুরী, মোহাম্মদ হোসাইন শাহিন, মোজাম্মেল হোসাইন, আশিক চৌধুরী মুন্না, রফিকুল হক খছরু, রেহমান খন্দকার, সাজ্জাদ চৌধুরী ও শাহ এম সজল প্রমুখ। ৩৪ পৃষ্টার ৪ রংয়ের পচছদের একতারা উদ্ভোধনী সংখ্যয় স্পন্সর হিসাবে আছে বাংলা বাজার, মিলেনিয়াম ট্রাভেলস, হাসান কনসালটিং, চাট হাউস, কম্পিউটার এন্ড সারভিলেন্স প্রস ইনক, ডিসেল এন্ড গ্যাস (এ ফ্লিট সার্ভিসেস ওরলান্ডো ), আপনা বাজার।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV