Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

ব্রঙ্কসে বৈশাখী মেলায় মানুষের ঢল!

অনলাইন ডেস্ক পঠিত: 5 বার

প্রকাশিত: April 28, 2017 | 9:12 PM

নিউইয়র্ক : স্ট্রং উইম্যান’স কমিউনিটি এম্পাওয়ারমেন্ট’র প্রেসিডেন্ট মনিকা হকের নেত্রিত্বে এবং পরিচালনায় ২৩শে এপ্রিল রবিবার ব্রঙ্কসের পার্কচেস্টারে গোল্ডেন প্যালেসে অনুষ্ঠিত হলো নিউইয়র্কের অন্যতম সেরা বৈশাখী মেলা। এই মেলা শুরু হয় দুপুর ১টা থেকে এবং চলে রাত ১টা পর্যন্ত্। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজ।    এই মেলায় চিফ গেস্ট ছিলেন মেরি ডি সিলভার, গেস্ট অফ অনার ছিলেন পেরি ডি সিলভার। মনিকা শহর পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আহ্বান জানান এবং আরও বলেন হাতের ন্যাপকিন, খালি পলিথিনের ব্যাগ, খালি কাপ যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্হানে ফেলার জন্য। মেলায় মোট ষোলটি স্টল ছিল। স্টলের বিক্রয় ছিল অভাবনিয়। ইন্ডিয়ান ডিজাইনার এথনিক কালেকশান আর এস কিছু খাই চটপটি ছিল সোল্ড আউট। স্টল বিউটি পার্লারের রোজি বলেন, এত সুন্দর পরিবেশে এত ডিসিপ্লিনের মধ্য দিয়ে এত সুন্দর নান্দনিক মেলা এইবার প্রথম অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান উদ্বোধন করা হয় পবিত্র কোরআন শরীফের আয়াত তেলোয়ােতের মাধ্যমে, এরপর বাংলাদেশের জাতীয় সংগিত ও তারপর আমেরিকার জাতীয় সংগিত উপস্হাপন করা হয়। তারপর চলে ফটো সেশন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে প্রিন্সেস ইবতিহাজ্ব। গান পরিবেশন করেন ভয়েস সুমন, চ্যানেল আই, আরটিভি, এনটিভি খ্যাত শিল্পী নিয়াজ, জিটিভি সারেগামাপা খ্যাত আফজাল হোসেন, শম্পা জামান, শাহনাজ বেগম, বাবলী হক, সৌরভ, প্রিন্স, আরিফ খান, মাহফুজ আদনান। এই জমকালো মেলায় আরও উপস্হিত ছিলেন শিল্পকলা একাডেমির প্রেসিডেন্ট মনিকা রায়, মোহাম্মদ এন মজুমদার, কোয়ান্টামের নিলুফার হক, গায়ক কুমার বিশ্বজিতের সহধর্মিনী নায়মা, আল-ওয়ালিদ, রাফান এবং আরো অনেকে। মিলেনিয়াম টিভি ক্যামেরা ক্র দুপুরের দিকে মুল মেলার চিত্র ধারন করে। বিকাল পাঁচটায় নামে মানুষের ঢল। গোল্ডেন প্যালেসের প্রধান ফটক বন্ধ করে দেয়া হয় যেন হুডোহুডি করে কোন কিছু না ঘটে। বিপুল সংখ্যক মানুষ অপেক্ষায় থাকে একটু ভেতরে ঢোকার জন্য। এই অবস্হায় প্রেসিডেন্ট মনিকা হলের ভেতর থেকে প্রধান ফটকের বাইরে আসেন এবং অপেক্ষারত জনগনকে হলের ভেতরে নিয়ে যান। আগত দর্শকবৃন্দ আনন্দে ফেটে পরেন এবং মনোজ্ঞ সংগিত অনুষ্ঠান উপভোগ করেন। যখন চিফগেস্ট মেরি ডি সিলভার হলের সামনে পৌঁছান তখন জনগনের ভিড়ের কারনে মেরি হলে ঢুকতে সক্ষম হননি, এমতাবস্হায় তিনি প্রেসিডেন্ট মনিকা হককে ফোন দেন এবং মনিকাকে অবগত করেন যে তিনি হলে ঢুকতে পারছেন না, তখন মনিকা সামনের ভিড মাইক্রোফোনে সরিয়ে হলের বাইরে যান এবং চিফগেস্ট মেরিকে মুল স্টেজের সামনে নিতে সক্ষম হন। একজন স্টল হোল্ডার বলেন ইয়াসমিন নামের এক ভদ্রমহিলা তড়িঘডি এসে তাদের সবার ফোন নম্বর নিয়ে যান এবং তারাও মেলা করে এই স্টল গুলোই ভাডা করার আগ্রহ প্রকাশ করেন। মেলায় ছিল রাফেল ড্র, প্রথম পুরষ্কার ডায়মন্ডের একটি চুরি বিজয়ী কাম্রুন্নাহার রিতা, অবিশ্বাস্যভাবে তৃতীয় পুরষ্কার বাহারি ফ্লুট গ্লাস বিজয়ী হোন এবং খুশীতে মনিকাকে জডিয়ে ধরেন ও চুম্বন প্রদান করেন, দ্বীতিয় পুরষ্কার মাইক্রোওয়েভ লাভ করেন মাডি। সোয়েক সদস্য নিয়াজ, মজ, শফিউল্লাহ ও লিয়াকত আলি প্রোচারনায় দক্ষতা দেখিয়েছেন। গ্র্যান্ড স্পন্সরে ছিল মনিকাস বিজনেস, টাইটেল স্পন্সরে ছিল স্টারলিং ফার্মেসি। ইন্জিনিয়ার আব্দুল খালেক অনুষ্ঠান উদ্বোধনিতে চিফগেস্ট মেরি এবং প্রেসিডেন্ট মনিকা বলে স্লোগান তোলেন এবং প্রথম মেলায়ই অভাবনিয় সাফল্য এবং বাজিমাত বলে তার বক্তব্য শেষ করেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV