Monday, 7 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

নতুন বছরে বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে জনমত গঠনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি

অনলাইন ডেস্ক পঠিত: 25 বার

প্রকাশিত: January 3, 2011 | 11:18 AM

 এনা : নতুন বছরে বহির্বিশ্বে সরকারের বিরুদ্ধে জনমত গঠনের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য শাখার নেতৃবৃন্দ। লন্ডন এবং নিউইয়র্কে বসবাসরত বিএনপি, যুবদল এবং জাসাসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুক্তরাষ্ট্র বিএনপি ও তারেক পরিষদের শীর্ষ কর্মকর্তারা পৃথক পৃথক বিবৃতিতে বার্তা সংস্থা এনার মাধ্যমে উল্লেখ করেছেন, নতুন বছরেও যদি মহাজোট সরকার অগণতান্ত্রিক, গণবিরোধী ও স্বৈরাচারি আচরণ থেকে সরে না দাঁড়ায় তাহলে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট, লন্ডনে ডাউনিং রোডে মানববন্ধন কর্মসূচি এবং ক্যাপিটল হিল ও বৃটিশ পার্লামেন্টে লাগাতার লবিং ছাড়াও সরকারের মানবতাবিরোধী কর্মকান্ডের বিচার দাবিতে আন্তর্জাতিক সম্প্রদায়ে স্মারকলিপি প্রদান করা হবে। নেতৃবৃন্দ উল্লেখ করেছেন, সরকার ও তার দলীয় লোকজনের আচরণে বাংলাদেশের মানুষ দিশেহারা, গণতন্ত্র বিপন্ন। প্রধান বিরোধী দল বিএনপিকে ধ্বংসের গভীর চক্রান্তে রয়েছে আওয়ামী লীগ-এ অভিযোগও করেছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব কমরউদ্দিন, যুবদলের সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, জাসাসের আন্তর্জাতিক সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট এবং সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল, অন্যতম যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান আকতার হোসেন বাদল, জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বিএনপি নেতা কাজী আজম, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের আহবায়ক পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাতি মৌলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ