কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস’র নয়া চেয়ারপার্সন ক্যাথলিন ক্যারল
Associated Press Executive Editor Kathleen Carroll addresses a United Nations Security Council meeting on the protection of civilians in armed conflict and the protection of journalists, Wednesday, July 17, 2013 at U.N. headquarters. (AP Photo/Mary Altaffer)
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিশ্বব্যাপী কর্মরত সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা ‘কমিটি টু প্রটেক্ট জার্নালিষ্টস’ (সিপিজে) এর পরিচালনা পর্ষদের চেয়ারপার্সন হলেন এপির সাবেক নির্বাহী সম্পাদক ক্যাথলিন ক্যারল। ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ২০১৭ থেকে ২০২০ মেয়াদের জন্যে নির্বাচিত হন। স্যান্দ্রা মিমস রোয়ের স্থলাভিষিক্ত হলেন ক্যাথলিন ক্যারল।
নবনির্বাচিত চেয়ারপার্সন ক্যাথলিন সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘সিপিজের মত একটি খ্যাতনামা প্রতিষ্ঠানের দায়িত্ব পেয়ে সম্মানিতবোধ করছি।
সাংবাদিকদের নিরাপত্তায় একদল কর্মী নিষ্ঠার সাথে কাজ করছেন এই সংস্থায়, আমি তাদের অভিবাদন জানাচ্ছি।’ ‘এখনও বিশ্বের বিভিন্ন স্থানে সাংবাদিকরা প্রচন্ড ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন, অনেকের প্রাণ কেড়ে নেয়া হয়েছে। পেশাগত কারণে ক্ষুব্ধ মহল কর্তৃক সাংবাদিকদের জেলে নেয়ার ঘটনাও ঘটছে। আক্রান্ত হচ্ছেন অনেকে। হুমকি দেয়া হচ্ছে প্রতিনিয়ত। এমনকি, এই যুক্তরাষ্ট্রেও ক্ষমতাধর রাজনীতিকরাও সাংবাদিকদের অপদস্তমূলক মন্তব্য/মতামত ব্যক্ত করছেন। অথচ দুইশত বছর আগের সংবিধানেই সাংবাদিকদের অবাধ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে।’
উল্লেখ্য, ২০০৮ সালে সিপিজে’র পরিচালনা পরিষদে যোগদানের পর ক্যাথলিন গত ৫ বছর ভাইস চেয়ারের দায়িত্বে ছিলেন। ২০০২ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি এপি (এসোসিয়েটেড প্রেস)’র নির্বাহী সম্পাদক এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ৯৭ দেশে ২৪৩টি ব্যুরো রয়েছে এপির। এপি’র ডালাস ব্যুরোতে সংবাদদাতা হিসেবে তার কর্মজীবন শুরু হয় ১৯৭৮ সালে। নয়া চেয়ারপার্সনকে স্বাগত জানিয়ে সিপিজের নির্বাহী পরিচালক যোয়েল সাইমন বলেছেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কী ধরনের পরিস্থিতির সম্মুখীন ও মোকাবেলা করতে হয়, সেটি ক্যাথলিনের চেয়ে আর কেউ বেশী জানেন না। সে কারণে, তিনিই হচ্ছেন অধিকতর যোগ্য নেতা সিপিজে’র মত একটি সংস্থার।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ