সেক্রেটারী অব নিউইয়র্ক ষ্টেটকে সরাসরি এ্যামনেষ্টির আহ্বান জানালেন ইমাম কাজী কায়্যূম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক রিপোর্ট : নিউইয়র্ক ষ্টেট গভর্ণর এন্ডরো কোমার সেক্রেটারী অব ষ্টেট মিস রোসানা রোসাডো তার অন্যান্য সহকারীবৃন্দসহ গত ১৫ই জুন বিকালে নিউইয়র্কে অবস্থিত কুইন্সের এমমহাষ্ট লাইব্রেরীর মিটিং রুমে অনুষ্ঠিত ইমিগ্রেশান কম্যিউনিটি সর্বস্থরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে এক ইমিগ্রেশান রাউন্ড টেবিল মিটিং-এ বসেন। মোহাম্মদী কম্যিউনিটি সেন্টার ও এন্টি টেরোরিজম এওয়ারন্যাস ইউনিট এর পরিচালক ইমাম কাজী কায়্যূম সেখানে আমন্ত্রিত হয়ে সেক্রেটারী অব ষ্টেট মিস রোসানা রোসাডোকে বর্তমান কঠোর
ইমিগ্রেশান পরিস্থিতিতে ব্যাপক আলোচিত ড্রীম এ্যাক্টের বর্তমান অবস্থান ও সম্ভাব্য কোন এ্যামনেষ্টি সম্বন্ধে প্রশ্ন করলে সেক্রেটারী অব ষ্টেট মিস রোসানা রোসাডো বলেন, বর্তমান কঠোর ইমিগ্রেশান পরিস্থিতিতে যদিও এমন কিছু এই মূহুর্তে প্রায় অসম্ভব, তবুও গোটা ইমিগ্রেশান পলিসিকে ঢেলে সাজাতে এর সুরাহা প্রয়োজন। এসময় সেক্রেটারী অব ষ্টেট মিস রোসানা রোসাডোর সহকারীরাও ইমাম কাজী কায়্যূমের প্রশ্নের উত্তর দিতে তাকে সাহায্য করেন। পরে মিটিং শেষে ফটো সেশানের সময় ইমাম কাজী কায়্যূম উপস্থিত সাংবাদিকদের সাথে এই মর্মে মত বিনিময় করেন যে, ইমিগ্রেশান নীতি যতই কঠোর হোক না কেন, ইমিগ্রান্টদের পক্ষ থেকে আমাদের আজকের এই দাবীটি আশা করি ওয়াশিনটন পর্যন্ত গড়াবে। সেক্রেটারী অব ষ্ট্রেট মিস রোসানা রোসাডো তার ও তার টিম ইমাম কায়্যূমকে আস্বস্ত করেন। পরিশেষে ইমাম কাজী কায়্যূম গভর্ণরের পক্ষ থেকে ইমিগ্রান্টদের কল্যানে এমন বৈঠক আয়োজনের জন্য সেক্রেটারী অব ষ্টেট মিস রোসানা রোসাডোকে ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, এমন বৈঠক ইতিবাচক প্রভাব ফেলবে। অনুষ্ঠানে গভর্ণরের অফিস কিভাবে ইমিগ্রান্টদের সিটিজেনশীপ প্রাপ্তিসহ অন্যান্য সকল ব্যাপারে সাহায্য করতে পারে তার বিষদ বিবরণ দেয়া হয়। সেক্রেটারী অব ষ্টেট মিস রোসানা রোসাডো ট্রাম্পের অভিবাসী খেদাও আন্দোলনের বিরুদ্ধে গভর্ণরের সরাসরি অবস্থানের কথা জোর দিয়ে উল্লেখ করেন যে, গভর্ণর কমো সবসময়ই বলে থাকেন: যদি ইমিগ্রান্টদের বিতাড়িত করো, তবে সবার আগে আমাকে করো। গভর্ণরের কুইন্স প্রতিনিধি মি. এইচ কে পারেক অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes