‘শো-টাইম মিউজিক শুধু নাচ-গান আর মেলা করেই তার দায়িত্ব সম্পন্ন বলে মনে করে না : ইফতার মাহফিলে আলম
নিউইয়র্ক : উত্তর আমেরিকায় বাংলাদেশী সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক-প্রতিষ্ঠান ‘শো-টাইম মিউজ’র উদ্যোগে ২২ জুন বৃহস্পতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশিষ্ট কন্ঠশিল্পীসহ কম্যুনিটির বিশিষ্টজনেরা অংশ নেন। এ সময় প্রদত্ত সংক্ষিপ্ত বক্তব্যে এ সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিইও আলমগীর খান আলম বলেন, ‘শো-টাইম মিউজিক শুধু নাচ-গান আর মেলা করেই তার দায়িত্ব সম্পন্ন বলে মনে করে না। প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির বিকাশের জন্যে দেড় দশকেরও অধিক সময় যাবত এ সংগঠন কাজ করছে। এর ব্যপ্তি ঘটছে সর্বস্তরের প্রবাসীর আন্তরিক সহায়তায়। আজকের ইফতার মাহফিল তারই অন্যতম উদাহরন।’ জ্যাকসন হাইটসে একটি মিলনায়তনের এ মাহফিলে অংশ নেন বিশিষ্ট কন্ঠশিল্পী শাহ মাহবুব, কৃষ্ণাতিথি, কামরুজ্জামান বকুল, কম্যুনিটি এ্যাক্টিভিস্ট শাহনেওয়াজ, আসাদুজ্জামান আসাদ, সাদী মিন্টু, সেক্টর কমান্ডার্স ফোরামের যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক রাশেদ আহমদ, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলাম, নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরন, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, এটিএন বাংলার যুক্তরাষ্ট্র প্রতিনিধি কানু দত্ত, সাপ্তাহিক বন্ধনের সম্পাদক সঞ্জীবন কে সরকার প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ