এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম : ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসের বাঙালীদের অন্যতম আঞ্চলিক সংগঠন এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল। নিউইয়র্কে ওয়েস্ট ব্রঙ্কস জামে মসজিদে গত ১৯ জুন সোমববার অনুষ্ঠিত হয় এ ইফতার উৎসব।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত গ্রেটার জৈন্তার বিশিষ্ট শিক্ষাবিদ ইমরান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. এনামুল হক সরদার।
এসোসিয়েশন অব গ্রেটার জৈন্তা নিউইয়র্ক ইউএসএ’র সভাপতি ফারুক আলীর সভাপতিত্বে এবং মো. আবদুল হান্নানের পপিচালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন কমিউনিটি এক্টিভিস্ট আবদুল গাফ্ফার চৌধুরী, ফয়েজ আহমেদ, খালেদ মাদানী, আহমেদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত, মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোকপাত এবং মুনাজাত পরিচালনা করেন মাওলানা হাফেজ জামসেদ হোসেন। মাহফিলে দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।
ইফতার মাহফিলে নিউইয়র্কে বসবাসরত সিলেটের গ্রেটার জৈন্তা প্রবাসী, কমিউনিটি নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মুসল্লী অংশ নেন।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান