‘ইফতার ডিনার’ আয়োজন না করে প্রথমবারের মতো ঐতিহ্য ভাঙলেন প্রেসিডেন্ট ট্রাম্প
প্রিয়াংকা পান্ডে: বিগত দুই দশকের ইতিহাসে প্রথমবারের মতো হোয়াইট হাউসে কোনো ‘ইফতার পার্টির’ আয়োজন করা হয়নি। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম কোন প্রেসিডেন্ট এই আয়োজনে এগিয়ে আসেননি এবং তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প ।
মার্কিন সংবাদ সংস্থা- হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৯৬ সাল থেকে মার্কিন মুসলিম জনগোষ্ঠীর সৌজন্যে হোয়াইট হাউজে এ ধরণের পার্টির আয়োজন চালু করেছিলেন তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। পরবর্তীতে বুশ প্রশাসন ও সর্বশেষ বারাক ওবামা প্রশাসনও প্রতিবছর রমজান মাসে রাষ্ট্রীয় গুরুত্বের সঙ্গে ‘ইফতার পার্টির’ আয়োজন করেছে।
তবে গত নভেম্বরে ক্ষমতায় এসে কয়েকটি মুসলিম দেশের ওপর নানান নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। এর পর থেকেই তার কর্মকা-ে মুসলিম বিদ্বেষের ছাপ খুজে পায় সমালোচকেরা।
যদিও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে ট্রাম্প সৌদি আরবে যান এবং প্রায় ৪০টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের প্রধানদের সঙ্গে বৈঠক করেন।
গত শনিবার ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া একটি সংক্ষিপ্ত বিবৃতির মাধ্যমে মুসলমানদের ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে ‘উষ্ণ শুভেচ্ছা’ জ্ঞাপন করেন।
তবে এই মার্কিন রীতি ভেঙে কোনো ‘ইফতার পার্টির’ আয়োজন না করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। ট্রাম্পের ওপর থেকে নিন্দার তীর বর্ষণ করছেন মার্কিন মুসলিম সসম্প্রদায়ের কর্তাব্যক্তিরা।
তাদের অনেকেই ক্ষোভ জানিয়ে বলেছেন, ‘ট্রাম্প মুসলিমদের প্রকাশ্যে সন্ত্রাসী হিসেবে গণ্য করেন, নয়তো এ জনগোষ্ঠীর প্রতি এতোটা অবহেলা তিনি করতেন না।’ হাফিংটন পোস্ট, ডেইলি মেইল/আমাদের সময়.কম
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ