Sunday, 1 November 2026 |
শিরোনাম
সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্‌যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
সব ক্যাটাগরি

প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা আংশিক কার্যকর হচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 185 বার

প্রকাশিত: June 26, 2017 | 1:02 PM

ছয়টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা আটকে দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্ট সোমবার নিম্ন আদালতের ওই আদেশের কার্যকারিতা সঙ্কুচিত করেছে। সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ আংশিক প্রত্যাহার করার রায় দিয়েছে। এছাড়াও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞার অংশবিশেষ কার্যকর করতে হোয়াইট হাউসের অনুরোধে সম্মতি দিয়েছে সর্বোচ্চ আদালত। এবারই প্রথম নানা সমালোচনার জন্ম দেয়া ভ্রমন নিষেধাজ্ঞার পক্ষে রায় দিলো আদালত। ট্রাম্প সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে এটাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য বিজয়’ বলে আখ্যা দিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি। 

ট্রাম্পের ৬ মার্চের নির্বাহী আদেশ অবিলম্বে কার্যকরে হোয়াইট হাউজের অনুরোধে সাড়া দিয়েছেন বিচারকরা। ‘যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আস্থার সম্পর্কে ঘাটতি রয়েছে এমন বিদেশি নাগরিকদের’ ক্ষেত্রে এই ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়েছে।

আদালতের বিচারপতিরা জানিয়েছেন, প্রেসিডেন্ট নীতি বহাল রাখা হবে নাকি বাতিল করা হবে সেটা অক্টোবর মাসে তারা বিবেচনা করবেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ