Saturday, 27 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস’র টিকিট প্রতারনা : বোবা হয়ে গেছেন নাজমুল!

অনলাইন ডেস্ক পঠিত: 99 বার

প্রকাশিত: June 27, 2017 | 5:14 PM

হাবিব রহমান : তার নাম নাজমুল হুদা। সম্প্রতি বহুল আলোচিত ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেলস এর কর্নধার। তিনি হঠাৎ অসুস্হ হয়ে হাসপাতালে। (তবে তিনি কোন হাসপাতালে তা কেউ জানেনা।) তিনি অসুস্হ (!) থাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানের তিনটি শাখার কর্মচারীরা শোকে দু:খে মনোবেদনায় শাখাগুলি বন্ধ করে দিয়েছেন। যেজন্য কয়েক শত প্রবাসী বাংলা দেশী দেশে ঈদ করতে যেতে পারেননি। তাকে এবং তার স্টাফদের না পেয়ে বিমানবন্দর ফেরত বাংলাদেশীরা মিডিয়া অফিসে ভিড করছেন।এ ব্যাপারে জানতে নাজমুল হুদার সেলে কল করলে তিনি তাদের কথা শুনতে পান।তবে জবাব দিতে পারেন না (তিনি কি তা হলে বোবা হয়ে গেছেন!) তবে একটু পরেই টেক্টস করে তার “বাণী” পাঠান। (তিনি নাকি সুস্হ হয়ে উঠলেই সবার ক্ষতিপুরণ দেবেন)। তবে নিন্দুকেরা বলছে তিনি ইতোমধ্যে ব্যাক্রাপসি ফাইল করেছেন (মানে বুঝেন তে! যদি কথাটা সত্যি হয় তাহলে পাওনাদাররা তার থেকে সত্তুর হাত দূরে থাকতে হবে)।
নাজমুল হুদা জ্যাকসন হাইটস বিজন্যাস এসোসিয়েশনের (জেবিবিএ) সদস্য। ঘটনা ঘটার পরই জেবিবিএ’র ইজ্জত রক্ষার্থে কর্মকর্তারা ঘোষণা দিলেন তারা ব্যাপারটা দেখবেন। সপ্তাহ পেরিয়ে গেলেও ভিকটিমরা জানতে পারেনি কি ঘটতে চলেছে। (দোহাই আল্লার, এই অসহায়দের জন্য কিছু একটা করুন, সওয়াব পাবেন। পাশাপাশি ইতিহাসে উজ্জল হয়ে বেঁচে থাকবে আপনাদের নাম)।
প্রবাসী বাংলাদেশীদের প্রতিনিধিত্ব কারী প্রতিষ্ঠান বাংলাদেশ সোসাইটি। তারা মনে হয় কানে তুলা দিয়ে বসে আছেন। শত শত পরিবার নাজমুল হুদার লোভের শিকার হলো অথচ সোসাইটি নির্বিকার। তাদের ঘুম ভাংছেনা। এই অসহায় মানুষগুলোর জন্য তারা কিছু করছে কিনা,করবে কিনা কেউ কিছু জানতে পারছেনা। (সম্ভবত কর্তৃপক্ষ খোঁজ করছে তারা সোসাইটির সদস্য কিনা!) ভাগ্য বিড়ম্বিত এই অসহায় আদম সন্তানদের জন্য আপনাদের কি কোন দ্বায় দ্বায়িত্ব নেই?আপনারা তো আমব্রেলা প্রতিষ্ঠান। দোহাই লাগে আপনাদের ছাতার নীচে এদের একটু ছায়া দিন।
দু একটি সংবাদপত্র ছাড়া বেশীরভাগ সংবাদপত্রের একটা গা ছাড়া ভাব। নাকরলেই নয়-এমন ভাবে সংবাদ পরিবেশন করছে তারা। (সম্ভবত তাদের অনেকে আশা করছেন “ভাইজান” ফিরে এসে কৃতজ্ঞতা হিসাবে তাদের বিজ্ঞাপনের জোয়ারে ভাসিয়ে দেবেন)। আপনাদের দ্বায়িত্বের কথা মনে করিয়ে ধৃস্টতা দেখাবোনা। শুধু বিণীতভাবে বলবো -এই অসহায়দের পাশে এসে একটু দাঁড়ান।
বাংলাদেশেও আমরা দেখেছি ছিঁচকে চোররা ধরা পরে টাকা পয়সার অভাবে বছরের পর বছর জেলে পঁচে মরে।আর পুকুর চুরি করে বড় ভাইজানরা গাঁটের কডি খরচ করে বাইরে হাওয়া খেয়ে বেড়ান ।
প্রবাসেও এই নাজমুলরা তাই করবে। পরের ধনে পোদ্দারী করে বড় বড় এটর্ণী ধরে বাইরে বেরিয়ে আসবে।তাই এদের ঠেকাতে চাই সামাজিক প্রতিরোধ। এদের বর্জন করুন। আপনার ঘৃণার আগুনে এদের সর্ব শরীর ঝলসে দিন। (হাবিব রহমান, বার্তা সম্পাদক, সাপ্তাহিক বাংলা পত্রিকা, নিউইয়র্ক।) ফেইসবুক থেকে

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV