বিশ্বে প্রথমবারের মতো অন্য শরীরে মাথা প্রতিস্থাপন ডিসেম্বরে
পরাগ মাঝি: এ বছরই বিশ্বে প্রথমবারের মতো মাথা প্রতিস্থাপন করা হবে। চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ এই চমকটি দিতে আর দেরি করতে চান না ৫১ বছর বয়সী ইতালির এক শল্য চিকিৎসক। তার নাম সার্গিও কানাভেরো। ২০১৩ সালেই কানাভেরো এবং চীনা বিশেষজ্ঞ চিকিৎসক রেন জিয়াওপিং যৌথভাবে একজনের মাথা অন্যজনের শরীরে স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী, সব কিছু ঠিক থাকলে এ বছরের ডিসেম্বর মাসেই আসছে সেই মাহেন্দ্রক্ষন। রোববার রুশ গণমাধ্যম স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী পদক্ষেপে নিজের মাথা উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন ৩১ বছর বয়সী রাশিয়ান নাগরিক ভ্যালেরি স্পিরিদোনভ। প্রাণঘাতী পেশি ক্ষয়রোগ ‘ওয়ারডিং হফম্যানে’ আক্রান্ত ভ্যালেরি পেশায় একজন সফটওয়্যার প্রোগ্রামার। নিজের জীবন বদলে যাবে এমন ভাবনা থেকেই ঝুঁকিপূর্ণ ওই অপারেশনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ভ্যালেরি বলেন, ‘মানুষের হৃৎপিন্ড, কিডনি, ফুসফুস, মূত্রথলি প্রতিস্থাপন করা গেলে মাথা কেন যাবে না? আমি মনে করি এ ধরণের অপারেশন আমার জন্য একটি নতুন জীবন নিয়ে আসতে পারে।’
পৃথিবীতে প্রথমবারের মতো হতে যাওয়া এই অপারেশনে ৩৫ ঘণ্টা সময় এবং ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, মনোবিজ্ঞানীসহ দেড়শতাধিক লোকের প্রয়োজন হবে বলে জানিয়েছেন চিকিৎসক কানাভেরো। ভ্যালেরির মাথা কেটে বসানো হবে অন্য একটি মৃত মস্তিষ্কের শরীরে। এ ক্ষেত্রে দাতা শরীরকে হতে হবে সম্পূর্ণ সুস্থ এবং ভ্যালেরির সমবয়সী, সমান শারীরিক গঠন ও সমান ওজনের। কোনো মৃত ব্যক্তির মাথা নিয়ে এ অপারেশন সম্ভব নয়। মস্তিষ্ক অচল কিন্তু জীবিত শরীরের জন্য অপেক্ষা করছিলেন কানাভ্যারো। দাতা শরীর পেয়ে যাওয়া এ বছরের মধ্যেই অপারেশনটি সম্পন্ন হবে। তবে, দাতা শরীরের ব্যপারে কোন তথ্য প্রদান করেন নি কানাভেরো।
দুটি শল্যচিকিৎসকের দল কাজ করবে এ অপারেশনে। একটি কাজ করবে ভ্যালেরির মাথা আলাদা করতে, অন্যটি কাজ করবে মস্তিষ্ক অচল দাতা শরীর থেকে মাথা আলাদা করতে। ভ্যালেরির শরীর থেকে মাথা আলাদা করে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে তার মাথাকেও অচল করা হবে। পরে দাতা শরীরের স্পাইনাল কড ও জাগুলার ভেইনের সঙ্গে ভ্যালেরির মাথার স্পাইনাল কর্ড ও জাগুলার ভেইনের সংযোগ স্থাপন করা হবে।
উল্লেখ্য, মানব মস্তিষ্ক প্রতিস্থাপনের ঘটনা হবে এটিই প্রথম। এর আগে ১৯৭০ সালে প্রথম রবার্ট জে হোয়াইট সফলভাবে বানরের মস্তিষ্ক প্রতিস্থাপন করেন। কিন্তু স্পাইনাল কর্ডের সংযোগ সফল না হওয়ায় শ্বাসকষ্টজনিত কারণে নয় দিন পর বানরটি মারা যায়। স্পুটনিক নিউজ/আমাদের সময়.কম
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!