Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

আইফেক্স কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: June 29, 2017 | 12:10 AM

 ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার আন্তর্জাতিক নেটওয়ার্ক; ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন (আইএফইএক্স-আইফেক্স) এর কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর প্রেসিডেন্ট, সিনিয়র সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। মধ্য জুনে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত আইফেক্স এর দ্বিবার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হন তিনি। পৃথিবীর ৮৪টি দেশের ১০৪টি সংগঠনের প্রতিনিধি গোপন ব্যালটে ভোট দিয়ে আগামী দুইবছর মেয়াদের জন্য ২১ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে ১৩ জনকে নির্বাচিত করেন।
বিশ্বজুড়ে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে কাজ করে এমন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক  সংগঠনগুলোর ফেডারেশন হিসেবে কাজ করে আইফেক্স। এর সদর দফতর কানাডায়। নির্বাচিত ১৩ সদস্যের কাউন্সিল এর পরিচালনা পরিষদ হিসেবে কাজ করে।
সাধারণ সভার আগে তিনদিন ধরে গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার সর্বশেষ চিত্র নিয়ে আলোচনায় বিভিন্ন দেশের প্রতিনিধিরা ছাড়াও বিশ্বমানের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞরা অংশ নেন। আলোচনায় সংকটের ভয়াবহতা ও সংকট নিরসনের কৌশল নিয়েও সিদ্ধান্ত হয়। এর মধ্যে সাংবাদিক হত্যা, নির্যাতন, বিচারহীনতার সংস্কৃতি, আইনি বাধা, মালিকানার স্বার্থের সঙ্গে পেশাদারিত্বের সংঘাত, পেশার অভ্যন্তরীণ সংকট, ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা ও এর নানামুখী ইতিবাচক নেতিবাচক বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় হয়। এবারের সভায় পৃথিবীর বিভিন্ন অঞ্চলের আরো ১৭টি সংগঠনকে নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নবনির্বাচিত কাউন্সিলের প্রথম সভায় সাধারণ সভায় গৃহীত কৌশল বাস্তবায়নে কর্মপদ্ধতি চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, মনজুরুল আহসান বুলবুল এর আগে ২০০১ সালে ব্যাংককে অনুষ্ঠিত সম্মেলনে প্রথমবার আইফেক্স কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছিলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV