নিউইয়র্কে এক্সিট কার এন্ড লিমোজিন ফুটবল লীগ ও টুর্নামেন্ট শুরু রোববার
তৈয়বুর রহমান টনি : নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত ‘এক্সিট কার এন্ড লিমোজিন ফুটবল লীগ ও টুর্নামেন্ট’ এর খেলা পুনরায় শুরু হচ্ছে ২ জুলাই রোববার থেকে। পবিত্র রমজান মাস আর ঈদুল ফিতর উপলক্ষ্যে এক মাস খেলা বন্ধ থাকার পর এই সপ্তহ থেকে লীগ ও টুর্নামেন্টের খেলা শুরু হচ্ছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সিটির এলমহার্টস্থ নিউটাউন অ্যাথলেটিক মাঠে এক্সিট কার এন্ড লিমোজিন লীগ ও টুর্নামেন্টের উদ্বোধন হয়। আরো উল্লেখ্য, বিগত চার বছর ধরে অর্থাৎ ২০১৪ সাল থেকে লীগের পাশাপাশি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। লীগের শীর্ষ চার দল নিয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এবারের লীগে নিউইয়র্কসহ ট্রাইষ্টেটের ৯টি দল অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে– জ্যাকসন হাইটস স্পোর্টিং ক্লাব, ব্রঙ্কস ইউনাইটেড, আইসাব,নিউজার্সী ইউনাইটেড, সোনার বাংলা, ওজনপার্ক এফসি, ব্রঙ্কস স্টার, ওয়ারিয়ার ও ব্রাদার্স অ্যালায়েন্স।
প্রথম খেলা দুপুর সারে তিন টায় জ্যাকসন হাইটস বনাম নিউজার্সী ইউনাইটেড, ২য় খেলা ৪.৩০টায় ওজনপার্ক এফসি বনাম সোনার বাংলা, ৩য় খেলা ব্রঙ্কস স্টার বনাম আইসাব। আগামী খেলা ৯ জুলাই রোববার।
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান