Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার বাংলা ট্যুর উত্তর ইউরোপ যাচ্ছে

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: June 30, 2017 | 7:51 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশী মালিকানার একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর একদল পর্যটক নিয়ে উত্তর ইউরোপ ভ্রমণে যাচ্ছে। ভ্রমণ তালিকার দেশগুলি হচ্ছে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়া। আগামী ৪ জুলাই রাতে নরওয়েজিয়ান এয়ার শ্যাটল যোগে গ্রুপটি নরওয়ের রাজধানী অসলো’র উদ্দেশ্যে জেএফকে এয়ারপোর্ট ত্যাগ করবে। ট্যুর গাইড হিসাবে সাথে থাকবেন বাংলা ট্যুর এর সিইও হাবিব রহমান।
নরওয়ে অবস্থান কালে গ্রুপটি ভ্রমণ করবে বিশ্বের সবচে সুন্দর এবং গোছালো রাজধানী অসলো- ইতিহাস আর ঐতিহ্য খেলা করে যে শহরের প্রতিটি ধূলিকনায়। দর্শনীয় স্থানের মধ্যে থাকবে নোবেল পিস সেন্টার (সিটি হল), ভাইকিং জাদুঘর, বিভিন্ন ঐতিহাসিক দূর্গ, ভাস্কর্যসহ অনেক লোককথা আর উপকথায় সমৃদ্ধ বিখ্যাত সব পার্ক।
অসলোর পর ভ্রমনার্থীরা যাবে আর্কটিক মহাসাগরের উপরে ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত পৃথিবীর সর্ব-উত্তরের শহর হেমারফেষ্ট। ১৪ মে থেকে ২৯ জুলাই থেকে এখানে সূর্য কখনও অস্তমিত হয় না। ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত গ্রুপ সদস্যরা থাকবে ওখানে।
এরপর গ্রুপটি যাবে উত্তরের প্যারিস বলে খ্যাত ট্রম্পসো শহরে। কয়েক শতাব্দি থেকে শহরটির খ্যাতি- ‘দ্য গেটওয়ে অব আর্কটিক’ হিসাবে। উত্তর মেরু অভিযাত্রীরা তাদের অভিযান শুরু করেন এই ট্রম্পসো শহর থেকে। ট্যুর গ্রুপটির পরবর্তী গন্তব্য ইউরোপ মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ সুইডেন। প্রকৃতি প্রেমিক আর স্কেন্ডিনেভিয়ান ইতিহাসে যারা আগ্রহী তাদের জন্য অবশ্য দর্শনীয় তালিকায় দেশটি। গ্রুপটির দর্শনীয় তালিকায় রয়েছে রাজধানী স্টকহোম, সুইডেনের জননন্দীতা রাজকুমারী ভিক্টোরিয়ার প্রাসাদ ‘হগাপার্ক’, স্টোকহোমের রাজবাড়ী, কাঁচ স্বচ্চ বাল্টিক সাগরে ভাসমান ৩১৪০ কিলোমিটারের দ্বীপ গোতল্যান্ডসহ নানা আকর্ষনীয় স্থান।
এরপর গ্রুপটি যাবে হাজারো হৃদ ও দ্বীপভূমির দেশ ফিনল্যান্ড। কিংবদন্তির দূর পাল্লার দৌড়বিদ পাভো নূরামি, এমনেষ্টি ইন্টারন্যাশনাল কর্তৃক পরপর কয়েকবার বিশ্বের সবচে দূর্নিতিমুক্ত দেশ হিসাবে খেতাবপ্রাপ্ত ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকী ভ্রমণ শেষে গ্রুপটি আসবে রাশিয়ার রাজধানী মস্কোতে।
বিশ্বের সবচে সুন্দর মস্কোর পাতাল রেল, ক্রেমলিন প্রাসাদ, রেড স্কোয়ার ইত্যাদি পরিদর্শন শেষে গ্রুপটি ১৬ জুলাই নিউ ইয়র্ক ফিরে আসবে।
উল্লেখ্য এবছর জানুয়ারী থেকে বাংলা ট্যুর পূর্ব ও উত্তর ইউরোপের সবগুলি দেশে ট্যুর অপারেট শুরু করেছে। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে পুর্তগাল, প্যারিস, কায়রো এবং ইস্তান্বুল ট্যুর। ইউরোপসহ আমেরিকা, কানাডা, বাহামা এবং মেক্সিকোর পর্যটন আকর্ষন কেন্দ্রে ভ্রমনে আগ্রহীরা ৩৪৭-২৮০-৭২৬৯ নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রেস বিজ্ঞপ্তি

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV