বাংলাদেশে আগামি জানুয়ারিতে চালু হচ্ছে ই-পাসপোর্ট, ১১৮টির বেশি দেশে চালু হয়েছে : চোখের মনির ছাপ দিয়েই খুলে যাবে বিমানবন্দরের ফটক
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশে আগামি জানুয়ারিতে শুরু হচ্ছে ইলেক্ট্রনিক বা ই পাসপোর্টের ব্যবহার আর তা শুরু হলে চোখের মনির ছাপ দিয়েই খুলে যাবে বিমানবন্দরের ফটক। এতে পাসপোর্ট জালিয়াতি বন্ধ হবে বলে আশা করছে বর্হিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর । এছাড়া বাড়বে পাসপোর্টের মেয়াদ ও ফি।
১১৮টির বেশি দেশে চালু হয়েছে ই-পাসপোর্ট। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তাই এই পাসপোর্টের মিয়াদ হবে ১০ বছর সেই সঙ্গে বাড়বে ফি।
এমআরপি পাসপোর্ট ইস্যু করা শুরু ২০১০ সালের পহেলা এপ্রিল। এমআরপি চালু হলেও বন্ধ হয়নি পাসপোর্ট নিয়ে নয় ছয়। মিথ্যা তথ্য দিয়ে চলছে পাসপোর্ট নিয়ে জালিয়াতি। এমআরপিতে জালিয়াতি বন্ধ করা এবং জঙ্গি ও সন্ত্রাসিদের অনুপ্রবেশ ঠেকাতেই গেলো বছর ই- পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নেয় সরকার। বহি:গমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: মাসুদ ব্রেজওয়ান জানান, এখনও এমআরপি পাসপোর্টে ছবি বদলে অনেক কিছু করা যেতে পারে। কিন্তু ই-পাসপোর্টে কোন রকম জালিয়াতি সম্ভব না ।
ই-পাসপোর্ট চালু হলেগেইটের সামনে দাঁড়িয়ে থাকা মানুষেরচোখের মনির ছাপ নিবে যন্ত্র আর পাসপোর্টের সঙ্গে চোখের মণি মিলে গেলেই সয়ংক্রিয়ভাবেখোলে যাবে -ইগেইট। ই- পাসপোর্ট হাতে পেতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না বলেও আশাবাদি মো: মাসুদ ব্রেজওয়ান। তিনি জানান খুব শীঘ্রই ই-পাসপোর্ট হাতে পেতে কি পরিমান যন্ত্রাংশ প্রয়োজন তা নিয়ে নিয়মিত মিটিং করছি। সব কিছু মিলে ডিসেম্বরের শেষে বা জানুয়ারির প্রথম দিকেই এর কার্যক্রম শুরু করতে পারবো। সূত্র : ডিবিসি নিউজ
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান