নিউইয়র্কের ম্যানহাটানে সিটি কাউন্সিলম্যানের আয়োজনে ভিন্ন আমেজের ঈদ পুনর্মিলনী : ম্যানহাটানের রিভার ব্যাংক স্টেট পার্কের খোলা মাঠে ঈদ জামাতের উদ্যোগ
ইউএসএনিউজঅনলাইন.কম : বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্কের ম্যানহাটানে সিটি কাউন্সিলম্যানের আয়োজনে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ডিস্ট্রিক্ট ৯ এর কাউন্সিলম্যান বিল পারকিন্স স্থানীয় সময় গত ১ জুলাই শনিবার দুপুরে ম্যানহাটানের এডাম ক্লেটন পাওয়েল জুনিয়ার স্টেট অফিস বিল্ডিং হল রুমে ’পোস্ট ঈদ সেলেব্রেশান’ শিরোণামে এ ঈদ উৎসবের আয়োজন করেন। এটি ছিল কাউন্সিলম্যান বিল পারকিন্স’র ১২ তম বার্ষিক পোস্ট ঈদ সেলেব্রেশান। অনুষ্ঠানে মজাদার সব খাবারে আপ্যায়িত করা হয় আগত অতিথিদের।
বর্ণাঢ্য এ আয়োজনে কাউন্সিলম্যান বিল পারকিন্স আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এসময় অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ম্যানহাটান আসসাফা ইসলামিক সেন্টার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ইউএসএ বাংলাদেশী অর্গানাইজেশনের সভাপতি ইকবাল আহমেদ মাহবুব। অনুষ্ঠানে কাউন্সিলম্যান বিল পারকিন্স নিজেই অন্যান্যদের সঙ্গে নিয়ে অতিথিদের মাঝে খাবার পরিবেশন ও তদারকি করেন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের পর সিটি কাউন্সিলম্যানের আয়োজনে আরেকটি বিশেষ আনন্দে উৎসবে যোগ দিতে পেরে ভীষণ খুশি ধর্মপ্রাণ মুসলমানগণ।
অনুষ্ঠানে কাউন্সিলম্যান বিল পারকিন্স মুসলিম কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এধরনের সুন্দর আয়োজন করতে পেরে আমি ভীষণ তৃপ্ত। এই আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, আমি সবসময় মুসলমানদের পাশে আছি এবং থাকব। তিনি বলেন, আমেরিকায় সকলের সমান অধিকার নিশ্চিত করেছে দেশটির সংবিধান। সকল ধর্ম-বর্ণের সমঅধিকার-এটিই হচ্ছে বিশ্বে আমেরিকার অহংকারের অন্যতম বিষয়। এধারা সমুন্নত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
স্কিম অব থিঙ্কস মাল্টিমিডিয়ার ইউসেফের সঞ্চালনায় এবং কাউন্সিলম্যান বিল পারকিন্স’র লেজিলেটিভ ডিরেক্টর তাহজ টেরিস্টেন ক্যানিথ বেরিনের সহযোগিতায় এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত করা হয়। মুসলিম উম্মাসহ কমিউনিটি, দেশ, জাতি ও বিশ্ব মানবতার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে একে অন্যের সাথে আলিঙ্গনের মাধ্যমে ঈদ উত্তর শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় বক্তারা কাউন্সিলম্যান বিল পারকিন্সকে মুসলিম কমিউনিটির অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। তারা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বলেন, মুসলিম-আমেরিকানরা সব সময় তার পাশে থাকবে। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা এ ধরনের উদ্যোগের প্রশংসা করে প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোরদের জন্য এটি একটি বাড়তি পাওনা বলে মন্তব্য করেন। তারা বলেন, কাউন্সিলম্যান বিল পারকিন্সের উদ্যোগে ইসলামী সংস্কৃতিকে পৃষ্টপোষকতার যে প্রয়াস নেয়া হয়েছে তা ইতিহাস হয়ে থাকবে।
অনুষ্ঠানে ইকবাল আহমেদ মাহবুব মুসলিম সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব দু’ঈদ পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঈদ জামাত ম্যানহাটানের সুবিশাল রিভার ব্যাংক স্টেট পার্কের খোলা মাঠে করার প্রস্তার রাখেন। সবাই এ প্রস্তাব সমর্থণ করেন। কাউন্সিলম্যান বিল পারকিন্সও এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অন্যান্যের মধ্যে টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম এর সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, কমিউনিটি এক্টিভিস্ট দীন ইসলাম, সাইফুল ইসলামসহ ম্যানহাটানে বসবাসরত বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মুসলমান স্বপরিবারে এ উৎসবে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ভিন্ন এক উৎসব আমেজ মেতে ওঠেন সবাই।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ