নিউইয়র্কে সিএমবিবি’র ঈদ পূনর্মিলনী ও সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত ২ জুলাই রবিবার সন্ধ্যায় অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে সিএমবিবিএ’র ঈদ পূনর্মিলনী ও সাধারণ সভা অনুষ্টিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশ বিজনেস এসোসিয়েশনের ঈদ পূণর্মিলন উৎযাপন কমিটি ও সম্মলিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। সিএমবিবিএ এর ঈদ পূণর্মিলন অনুষ্ঠাটি অনুষ্টিত হয় ব্রুকলিন এর গ্রীনহাউস রেস্টুরেন্টে।
বিভিন্ন এলাকা থেকে সিএমবিবিএ এর সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ স্ব:তস্ফুর্থভাবে অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় নিধারিত সময় অনুযায়ী পবিত্র কোরান তেলোওয়াত এর মাধ্যমে। কোরান তেলোওয়াত করেন সিএমবিবি সদস্য সিটিজি ফ্যাশনের এর স্বতাধিকারী। অনুষ্ঠানটি দুইটি পর্বে বিভক্ত ছিল। অনুষ্ঠাটির প্রথম পর্ব ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন সিএমবিবি এর মেলা কমিটির ২০১৭ সদস্য সচিব ও কিড্স পিডিডি ট্যাকলাসের ফাউন্ডার ও সি,ইও মোহাম্মদ মাহাব, দ্বিতীয় পর্ব সাধারণ সভার সঞ্চালক ছিলেন সিএমবিবি এর ট্রেজেরার ও অত্র অনুষ্ঠানের আহবায়ক বাংলা নগর সুপার র্মাকেটের স্ব:তাধিকারী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রুকলিন ডিস্ট্রীক এর্টনী এরিক গনজালেজ. তিনি স্বাগত বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলম্যান ও ডেমোক্রিটিক থেকে ডিস্ট্রীক এর্টনী পদপ্রার্থী মি: ভিংসেন্ট জেন্টাইল, আরো উপস্থিত ছিলেন এর্টনী পেরি ডি সিলভার, সাবকে কমিউনিটি বোর্ড মেম্বার ১২ আবু খালেকুজ্জামান, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও সিএমবিবি এর সদস্য আব্দুল কাদের মিয়া, সিএমবিবি এর অপর সদস্য জাফর উল্ল্যা, বিশিষ্ট সমাজ সেবক ও সিএমবিবি এর সদস্য লুৎফুর করিম, মাহাফুজুল মাওলা নান্নু, মোস্তাফা কামাল পাশা বাবুল, সাবেক সহ- সভাপতি এনামুল হক, সাবেক সভাপতি ফখরুল হক, সিএমবিবি এর ২০১৭ এর মেলা কমিটির আহবায়ক এইচ, খন্দকার জগলু, আদর প্রিন্টিং এর স্বতঃধিকারী ও সদস্য আবু আহমেদ, দেশী নেট ওয়াল্ড এর স্বাত্তাধীকারী মোহাম্মদ ইসলাম শিমুল, দীপ গ্রোসারী মালিক মোহাম্মদ রাসেল, রাঁধুনী রেস্টুরেন্ট এর মালিক সাহাব উদ্দিন, ফিক্স এন্ড রাইট এর স্বত্তাধিকারী রাহুল চৌধুরী, স্বদেশ গ্রোসারীর মালিক গোপাল বাবু, গ্রীন সুপার মার্কেটের স্বত্তাধিকারী আবুল খায়ের, বাউন্ড ফর সাকসেস টিউটরিয়েলের প্রেসিডেন্ট ফাহাদ মালিক। তাছাড়া ও স্থানীয় অন্যন্য নেতৃবৃন্দেদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন, সন্দ্বীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা মানিক, সেনবাগ সমিতির সভাপতি, ও কউিনিটি এক্টিভিস্ট আক্কাস আলীসহ আরো অনেকে। অনুষ্ঠানে সিএমবিবি এর কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং সিএমবিবি এর সাধারণ সদস্য তাদেও দেওয়া বক্তব্যে বলেন চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন ইনক (সিএমবিবি) এর অসম্পূর্ন নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগ ও নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল ওরা ভেল্কিভাজী করে আমাদের সংখ্যাগষ্টি সদস্যদের বিস্মিত করেছে। গঠনতন্ত্রে তিন সদস্য নিয়ে নির্বাচন কমিশন গঠিত হবার বিধান থাকলেও তৃতীয় সদস্যের ব্যবস্থা না হতেই প্রধান নির্বাচন কমিশনার নুরুল আমিন গঠনতন্ত্রের বিধানমতে নির্বাচন প্রক্রিয়া বাদ দিয়ে তার মনগড়া সিলেকশন পদ্ধতিতে কমিটি ঘোষণা দিয়ে মহল বিশেষের স্বার্থে কাজ করেছেন। ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক নির্বাচন কমিশনের নিয়োগের চিঠিটা ছিল অবৈধ, কারণ সংবিধানে কোথাও এমনকি কোন ইংগিত নেই সিলেকশনের কথা। সুতরাং অবৈধ নির্বাচন কমিশন কর্তৃক সকল কর্মকান্ড ছিল অবৈধ। তাদের কর্তৃক নিয়োগ প্রাপ্ত সকল কার্যকরী পরিষদ এখন থেকে অবৈধ। আমাদের নেতা আমরাই ভোটের মাধ্যমে নির্বাচন করব, নিয়োগ প্রাপ্তদের আমরা মানিনা। উপস্থিত সিএমবিবি এর সদস্যরা মত প্রদান করেন যে সর্বোপরি সকলের সম্মতিক্রমে একটি সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত হয়।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ