আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়ামে টি-টোয়ান্টি ক্রিকেট ম্যাচ : আটলান্টিক সিটি ক্রিকেট টিমের দুর্দান্ত জয়
আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন জানান :-গত ২রা জুলাই রবিবার আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়ামে এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটির ক্রিকেট টিম এবং প্যানসেলভেনিয়ার বেনসালাম টাইগার্স ক্রিকেট টিমের মধ্যে টি-টোয়ান্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে প্যানসেলভেনিয়ার বেনসালাম টাইগার্স ক্রিকেট টিমকে ৫ উইকেটে উড়িয়ে দিয়ে আটলান্টিক সিটি ক্রিকেট টিম এক দুর্দান্ত জয় তুলে নিয়েছে। বেনসালাম টাইগার্স সবগুলো উইকেট হারিয়ে ১১৮ রানে গুটিয়ে ফেলে তাদের ইনিংস। জবাবে আটলান্টিক সিটি ক্রিকেট টিমের ওপেনিং জুটিতে ডেসিং ব্যাটসম্যান ইকবাল এবং ওয়াসিমের ৪ ওভারে ৪৩ রানের করায় আটলান্টিক সিটি ক্রিকেট টিমের জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। নতুন ক্রিকেট ম্যাচের মধ্য দিয়ে আটলান্টিক সিটিতে ক্রিকেটের নতুন অধ্যায়ের সূচনা হল। অনেক মেধাবী ক্রিকেটার থাকলেও প্রাকটিস এবং ক্রিকেট টিমের অভাবে হারিয়ে যাচ্ছিল একাধিক ক্রিকেট প্রতিভা।
ক্রিকেটারদের এই প্রতিভাকে উদ্ভাসিত করার জন্য গঠন করা হয়েছে এশিয়ান আমেরিকান স্পোর্টস ক্লাব অব আটলান্টিক সিটি। ক্লাবের কাজকে উৎসাহিত করার জন্য স্পন্সর হিসাবে কাজ করছে বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটি,ইকবাল হোসেন, মুরাদ হোসেন এবং সহযোগিতা রয়েছেন সুরজিত চৌধুরী লিটন। ওপেনিং ব্যাটসম্যান ইকবাল ৪০ রান, ওয়াসিম ১৬ রান, মোহাম্মদ নবী ৭ রান,মুনতাসির ৯ রান, মাহফুজ ১ রান করে আউট হলেও তানভির ৭ রান এবং মীর হোসেন ২০ রান তুলে অপরাজিত থাকেন এবং আটলান্টিক সিটি ক্রিকেট টিম ৫ উইকেট জয় তুলে নেয়। এর আগে বেনসালাম টাইগার্সের পক্ষে জহিরুল ইসলাম ২৬ রান দিয়ে তিনটি উইকেট নেন আশফাক ১৩ রান দিয়ে ১ ইউকেট এবং শাহীন ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। প্যানসেলভেনিয়ার বেনসালাম টাইগার্সের দলের পক্ষে ক্যাপ্টেন মিথুন ২০ রান, মুন্সী ১৭ রান এবং কাজল ১৭ রান ,শাহীন ১ রান, ফয়সাল ৩ রান, নজরুল ৩ রান, মামুন ১০ রান, জুয়েল ০ রান, জহিরুল চার রান,নোমান ১৩ রান এবং আশফাক শূন্য রানে আউট হন। তানভির এবং মীর হোসেন তিনটি করে উইকেট, রাজিব ২ উইকেট এবং তিনটি রান আউট করেন আটলান্টিক সিটি ক্রিকেট টিম। এই দুইটি টিমের মধ্যে পরপর তিনটি টি-টোয়ান্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী রবিবার আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল তিনটায়। পুরো ম্যাচটি দর্শকরা পেইজবুকে লাইভ দেখতে পাবেন বলে জানান টিম ম্যানেজার আকবর হোসাইন। টূর্নামেন্টের স্পন্সর বাংলাদেশ প্রেস ক্লাব অব আটলান্টিক সিটির সেক্রেটারী মোঃ শাহীন মাঠে উপস্থিত থেকে আটলান্টিক সিটি ক্রিকেট টিমকে জয়ের জন্য ধন্যবাদ এবং বেনসালাম টাইগার্স ক্রিকেট টিমকে আটলান্টিক সিটিতে এসে খেলার জন্য ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে চাকুরীতে শনিবার এবং রবিবার বন্ধ থাকলেও টুরিষ্ঠ সিটি হিসাবে খ্যাত আটলান্টিক সিটিতে বসবাসরত বাংলাদেশীরা ব্যস্ত থাকেন চাকুরীতে তাই ইচ্ছা থাকা সত্ত্বেও অসংখ্য বাংলাদেশী মাঠে উপস্থিত হতে পারেন নি। তবে পেইজবুকে লাইভ এবং রেকর্ড করা ভিডিও দেখতে ভূলেননি ক্রিকেট প্রেমিক বাংলাদেশীরা। ম্যান অব দ্যা ম্যাচ-মীর হোসেন হেভেন আম্পায়ার-সাইফ এবং বিপ্লব।
আটলান্টিক সিটির ক্রিকেট টিমের খেলোয়াড়:মীর হোসেন হেভেন (ক্যাপ্টেন), মোহাম্মদ নবী(ভাইস ক্যাপ্টেন) , ইকবাল হোসেন,মাহফুজুর রহমান (উইকেট কিপার), তানভির, রাজিব,মুনতাসির,মাসুদ, ওয়াসিম,মেহেদি ,শাহীন এবং পারভেজ,অতিরিক্ত খেলোয়াড়-সোহাগ,মুরাদ,জুয়েল,মুন্না,নাসির খান,তোলন এবং টিম ম্যানেজার আকবর হোসাইন।
প্যানসেলভেনিয়ার বেনসালাম টাইগার্স ক্রিকেট টিমের খেলোয়াড়:-মিথুন(ক্যাপ্টেন),শাহীন (ভাইস ক্যাপ্টেন), ফয়সাল (উইকেট কিপার), নজরুল,মুন্সী,মামুন,কাজল,জুয়েল,জহিরুল,আশফাক,আল,নোমান, টিম সিইও-আল পলাশ, ভাইস প্রসিডেন্ট -আলা,ম্যানেজার আলা উদ্দিন,পিজিও:-জি এম , ম্যানেজার দীন,ইভেন্ট ম্যানেজার সাইফুল।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ