শততম বর্ষের লায়ন্স কনভেনশনে যোগদান ও শপথ গ্রহণের উদ্দেশ্যে লায়ন মঞ্জুর যুক্তরাষ্ট্রে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স জেলা ৩১৫ বি৪ এর নব নির্বাচিত গভর্ণর লায়ন মঞ্জুর আলম মঞ্জু পিএমজেএফ গৌরব উজ্জল শততম বর্ষের লায়ন্স কনভেনশনে যোগদান ও শপথ গ্রহণের উদ্দেশ্যে ২৬শে জুন যুক্তরাষ্ট্র আসেন। তার সাথে সফর সঙ্গী হিসেবে আছেন নবনির্বাচিত লেডি গভর্ণর লায়ন রাশেদা বেগম রাশু ও দুই সন্তান সিদরাতুল মুনতাহা ও মানারা মুনতাহা।
শিকাগোতে অনুষ্ঠিত লায়ন্স কনভেনশনে, লায়ন্স জেলা ৩১৫ বি ৪ এর গভর্ণর হিসেবে শততম বর্ষের আন্তর্জার্তিক সভাপতি ডঃ নওরেশ আগারওয়াল হতে শপথ গ্রহন করবেন এবং ২০১৭-১৮ সেবা বর্ষের লায়ন জেলার নেতৃত্ব দিবেন। এছাড়াও বিভিন্ন দেশ থেকে আগত লায়ন্সদের সাথে লায়ন্স কনভেনশনের এর শিক্ষামূলক প্রশিক্ষনে অংশগ্রহন করবেন এবং লায়ন্স জেলা ৩১৫ বি৪ কে সবার কাছে পরিচয় করিয়ে দেবেন। তার সেবা বর্ষরে কি কি উদ্দোগ নিয়েছেন এবং কিভাবে তা বাস্তবায়ন করবেন তার বিশদ বর্ণনা করবেন। লায়ন্সের মূল কমিটির কিভাবে সম্পৃক্ত হতে পারেন, তার ব্যাখ্যা থাকবে তার বক্তব্যে। ঐতিহ্যবাহী লিও জেলা পরিষদ ৩১৫ বি৪ এর প্রতিষ্ঠাতা সভাপতি হলেন লায়ন মঞ্জুর আলম মঞ্জু । লিও ক্লাব হল লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের একটি যুব সংগঠন। এর মূল উদ্দেশ্য হল স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসেবে ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে উন্নয়ন ও অবদান রাখার জন্য বিশ্বের যুবকদের সুযোগ প্রদান করা। ক্লাবের সদস্যরা দীর্ঘ ৫০ বছর ধরে শক্তিশালীভাবে তাদের প্রতিরূপ লায়ন সদস্যদের মত তাদের প্রতিবেশীদের সেবা করে যাচ্ছে। লিও সদস্যদের শর্তাবলিগুলির মধ্যে হচ্ছে বয়স ১৮-৩০ এর মধ্যে হতে হবে, স্বেচ্ছাসেবী কাজে আগ্রহ, উৎসাহী এবং সক্রিয় হতে হবে। সেবা বর্ষ ২০১৭-১৮ এ তারই সাথে লিও জেলার ৩১৫বি৪ এর নেতৃত্ব দিবেন লিও মোঃ সাইফুল করিম আরিফ। তিনি লিও ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির একজন গর্বিত সদস্য। লায়ন মঞ্জুর আলম মঞ্জু মনে করেন আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়তে পারে আজকের শিশুরা। আর এই শিশুদের যদি সঠিক দিক নির্দেশনা দিয়ে মানুষ করা যায়, তাহলে তারাই দিতে পারবে আগামীর বাংলাদেশ। আজকের শিশুরাই পারে আগামী দিনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে। তারই লক্ষ্যে অধিকার বঞ্চিত সকল শিশুদের অধিকার আদায়-সুবিধা বঞ্চিত সকল শিশুদের সুবিধা প্রদানে ও তাদের জন্য সুস্থ-সুন্দর বাসযোগ্য পরিবেশ গড়ার লক্ষ্যে আগামী সেবা বর্ষ ২০১৭-১৮ সালের জন্য ডাক দিয়েছেন চিলড্রেন “Children First” বাংলায় যার অর্থ “শিশুদের জন্য আমরা”। নিউইয়র্কে তিনি বিভিন্ন ব্যবসায়ী ও লায়ন্স ক্লাবের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ১৭ই জুলাই বাংলাদেশের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যাবেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ