নিউইয়র্কে গুলিতে পুলিশ কর্মকর্তা নিহত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে ‘বিনা উসকানিতে’ এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। পরে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় বন্দুকধারী নিজে পুলিশের গুলিবিদ্ধ হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিহত মিজোতিস ফ্যামিলিয়া (৪৮) দীর্ঘ এক যুগ দক্ষতার সঙ্গে পুলিশ বাহিনীতে দায়িত্ব পালন করে আসছিলেন।
ডাকাতির অভিযোগে সাজা পাওয়া সন্দেহভাজন হামলাকারী আলেক্সান্ডার বন্ডস (৩৪) প্যারলে মুক্ত ছিলেন বলে জানায় পুলিশ।
নিউ ইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের পর (বুধবার প্রথম প্রহরে) নগরীর ব্রোঞ্জ বারা এলাকায় দায়িত্ব পালন করছিলেন ফ্যামিলিয়া।
পুলিশের একটি ট্রাকে অন্য এক কর্মকর্তার সঙ্গে তিনি বসে ছিলেন। এসময় সন্দেহভাজন ওই ব্যক্তি জানালা দিয়ে ফ্যামিলিয়ার দিকে গুলি ছোড়ে। গুলি তার মাথায় বিদ্ধ হয়।
সঙ্গে সঙ্গে তাকে সেন্ট বার্নাবাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
এক সংবাদ সম্মেলনে নিউইয়র্ক পুলিশ কমিশনার জেমস ও’নিল বলেন, ‘এটি খুব পরিষ্কার যে বিনা উসকানিতে নগরীর নিরাপত্তার দায়িত্বে থাকা একজন পুলিশ কর্মকর্তার উপর হামলা চালানো হয়েছে।’
‘তিনি নিজের দায়িত্ব পালন করছিলেন, জনগণকে সুরক্ষা দিচ্ছিলেন, নিজে যা বিশ্বাস করেন তা করছিলেন এবং নিজে যে কাজ করতে ভালোবাসেন সেটা করছিলেন।’
ফ্যামেলিয়াকে গুলি করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বন্ডস। সেখানে থাকা অন্য পুলিশ কর্মকর্তারা তাকে অনুসরণ করে। কিছু দূর দৌড়ে গিয়ে বন্ডস একটি আগ্নেয়াস্ত্র বের করলে পুলিশ তাকে গুলি করে হত্যা করে।
এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন, তার অবস্থা স্থিতিশীল।
যুক্তরাষ্ট্রে এ বছর আততায়ীর গুলিতে এখন পর্যন্ত ২৪ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। গত বছর তুলনায় যা প্রায় ২০ শতাংশ বেশি। সূত্রঃ বিডি নিউজ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’