Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
সব ক্যাটাগরি

আটলান্টিক সিটিতে বাংলাদেশ মেলা ১৬ই আগষ্ট

অনলাইন ডেস্ক পঠিত: 18 বার

প্রকাশিত: July 6, 2017 | 11:49 AM

আটলান্টিক সিটি থেকে আকবর হোসাইন:-আগামী ১৬ই আগষ্ঠ বুধবার আটলান্টিক সিটির সেন্ট ক্যাসেল ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বাংলাদেশ মেলা । এই উপলক্ষ্যে গত ৫ই জুলাই বুধবার আটলান্টিক সিটির বাংলাদেশী কমিউনিটি সেন্টারে কমিউনিটি সেন্টারের সাথে সম্পৃক্ত গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথজার্সীর নেতৃবৃন্দের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাধারন সম্পাদক নুরুন্নবী চৌধুরী শামীমের সঞ্চালনায় এবং সভাপতি জহিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, ট্রাষ্টি বোর্ডের সদস্য মোঃ বেলাল, রহমান বাবুল,গিয়াসউদ্দিন পাঠান, একেএম দুলাল, শাহনুর নান্না. আইয়ুব,আবুল হোসেন, সিরাজ,আবুল হোসেন,জাহিদ,শেখ আমিন, শিকদার, সাখাওয়াত হোসেন,মোস্তফা,আকবর হোসাইনসহ কমিউনিটির অন্যান্য ব্যক্তিবর্গ।সকলের মতামতের ভিত্তিতে প্রাথমিকভাবে আগামী ১৬ই আগষ্ঠ বুধবার বাংলাদেশ মেলার দিন ধার্য করা হয়েছে।নেতৃবৃন্দ জানানা আর্থিক সংকটের কারনে এতদিন মেলার দিন ঠিক না করা হলেও সাউথজার্সীর বাংলাদেশীদের অনুরোধের প্রেক্ষিতে মেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এইবারের মেলার পূর্বে সুবেনিয়ার বের করার সিদ্ধান্ত নেয়া হয়। মেলায় থাকবে খাবার ও পোশাক সহ হরেক রকমের স্টল রেফেল ড্র ইত্যাদি। মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীসহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা। মেলার আয়োজক কর্মকর্তারা বলেন, নতুন প্রজন্ম বিশেষ করে যুব সমাজের সাথে দেশীয় শিল্প-সংস্কৃতির সাথে পরিচিত করার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশী কমিউনিটিকে বিনোদন দেয়া এবং বাংলাদেশ কমিউনিটি সেন্টারের জন্য তহবিল সংগ্রহ করাই মেলার উদ্দেশ্য। এই মেলায় ৫ থেকে ১০ হাজার দর্শক-শ্রোতার সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করছেন। তারা কমিউনিটির সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

ট্যাগ:
Situs Streaming JAV