নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন অব্যাহত রাখার অঙ্গীকার সিনেটর পদপ্রার্থী লুইস সেপুলভেদার
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্ক স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন সিনেটর পদপ্রার্থী প্রবাসী বাংলাদেশীদের কাছে ‘লুইস ভাই’ হিসেবে পরিচিত এ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদা। নিউইয়র্ক স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ থেকে সিনেটর পদপ্রার্থী লুইস সেপুলভেদা গত ৭ জুলাই শুক্রবার সন্ধ্যায় ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এভিনিউ এলাকার একটি পার্টি সেন্টারে তার সম্মানে আয়োজিত ফান্ডরেজিং রিসেপশানে এ অঙ্গীকার করেন। বাংলাদেশী-আমেরিকান রিসেপশান ইন সাপোর্ট লুইস সেপুলভেদা শিরোণামের এ অনুষ্ঠানে বর্ষীয়ান স্টেট সিনেটর ডিস্ট্রিক্ট ১৮ (পার্কচেস্টার-ক্যাসেলহিল-
সাউন্ডভিউ) থেকে কাউন্সিলম্যান পদপ্রার্থী সিনেটর রুবিন ডিয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউএসএনিউজঅনলাইন.কম
আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের প্রেসিডেন্ট আব্দুস শহিদের পরিচালনায় ব্যতিক্রমী এ ফান্ড রেইজিং অ্যান্ড রিসেপশানে নিউইয়র্ক স্টেট সিনেটর রুবিন দিয়াজ, এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশী-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার, টিভি উপস্থাপক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, ব্রঙ্কস বাংলাদেশ উইমেন’স এসোসিয়েশনের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের সহ সভাপতি এডভোকেট নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম, ব্যান্ডস’র সাধারণ সম্পাদক শামিম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুব আলম, সভাপতি শাহেদ আহমেদ, বাংলাদেশী কমিউনিটি অব নর্থ ব্রঙ্কসের সাধারণ সম্পাদক মঞ্জুর চৌধুরী জগলুল, কমিউনিটি এক্টিভিস্ট আবদুর রব ধলা মিয়া, নুরুল ইসলাম, কবি সোনিয়া কাদের, সৈয়দা মাহমুদা কবির, নতুন প্রজন্মের রাহাত মাহবুব প্রমুখ।
আনন্দঘন পরিবেশের এ অনুষ্ঠানে বাংলা পত্রিকা ও টাইম টিভির সিইও আবু তাহের, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খানসহ স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ৩২ এর বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিনেটর রুবিন ডিয়াজ বলেন, কাউন্সিলম্যান হিসেবে নির্বাচিত হলে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট সিনেট ও অ্যাসেম্বলি হাউসের ন্যায় সিটি কাউন্সিলেও ‘বাংলাদেশ ডে’ উদযাপনের উদ্যোগ নেবেন তিনি। এসময় তিনি কমিউনিটি সেবায় নানামুখি ভূমিকার কথা তুলে ধরে তার উত্তরসুরী হিসেবে সিনেটর পদপ্রার্থী লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান জানান।
এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী আলবেনীতে স্টেট সিনেট ও এ্যাসেম্বলী হাউজে পৃথকভাবে রেজুলেশন পাশ করে ‘বাংলাদেশ ডে’র মধ্য দিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আমি সবসময় বাংলাদেশীদের বন্ধু হিসেবে পাশে আছি এবং থাকব। এসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ থেকে নির্বাচিত এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা তাকে অকুন্ঠ সমর্থনের জন্য বাংলাদেশী কমিউনিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরো বলেন, নির্বাচিত হলে কমিউনিটির অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আরো আন্তরিক ভূমিকা রাখবেন। এজন্য বাংলাদেশীসহ সকল কমিউনিটির সার্বিক সহযোগিতা চান লুইস সিপুলভেদা। বাংলাদেশী কমিউনিটিকে তার অকৃত্তিম বন্ধু হিসেবে আখ্যায়িত করে তার সম্মানে এ সুন্দর আয়োজনের জন্য আয়োজকসহ বাংলাদেশী কমিউনিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ এলাকায় বিভিন্ন নির্বাচনের ফলাফল নির্ভর করবে ইমিগ্র্যান্টদের সমর্থনের ওপর। নিউইয়র্ক অ্যাসেম্বলি ও স্টেট সেনেট হাউজে বাংলাদেশকে গত ৬/৭ বছর যাবত যেভাবে তুলে ধরা হয়েছে, তা অসাধারণ। কমিউনিটির কন্ঠস্বর হিসেবে ভূমিকা অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচনে সিনেটর প্রার্থী লুইস সেপুলভেদাকে নির্বাচিত করার আহ্বান জানান তারা।
বক্তারা বলেন, কমিউনিটি ও দেশ সেবায় সত্যিকার ভ’মিকা রাখতে নতুন প্রজন্মসহ সকলকে মূলধারার রাজনীতির সাথে আরো বেশি সম্পৃক্ত হতে হবে। বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসকে আরো এগিয়ে নিতে এসেম্বলিম্যান লুইস সিপুলভেদার সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
আব্দুস শহিদ বাঙালী কমিউনিটির কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য বাংলাদেশী-আমেরিকানরা সব সময় লুইস সেপুলভেদার পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ